Showing posts with label প্রধানমন্ত্রী. Show all posts
Showing posts with label প্রধানমন্ত্রী. Show all posts
Tuesday, November 11, 2014
চাকরির জন্য লোক ধরাধরি অবমাননাকর: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শিক্ষা
সমাপনের পর চাকরির জন্য এখানে-সেখানে লোকজনকে ধরাধরি করা শিক্ষিত লোকজনের
জন্য অবমাননাকর। তথ্য ও যোগাযোগপ্রযুক্তির (আইসিটি) সহায়তা নিয়ে
উদ্যোক্তা হয়ে অন্যদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির জন্য দেশের
যুবসমাজের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। আজ মঙ্গলবার রাজধানীর জাতীয়
প্যারেড গ্রাউন্ডে ডিজিটাল সেন্টার উদ্যোক্তাদের সম্মেলনে দেওয়া ভাষণে
প্রধানমন্ত্রী এ কথা বলেন। ইউনিয়ন তথ্য ও সেবাকেন্দ্র (ইউআইএসসি) হিসেবে
পরিচিত চার হাজার ৫০০ ডিজিটাল সেন্টারের প্রায় ১১ হাজার উদ্যোক্তা এ
সম্মেলনে যোগ দেন। খবর বাসসের। প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা চাই না, আমাদের
যুবসমাজ তাদের চাকরির জন্য এখানে-সেখানে ঘোরাফেরা করুক। অন্যের ওপর নির্ভর
করার পরিবর্তে আমাদের যুবসমাজ স্ব-উদ্যোক্তায় পরিণত হোক, নিজের পায়ে
দাঁড়াক এবং অন্যের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করুক।’ শেখ হাসিনা
বলেন, ‘প্রতিটি ব্যক্তিকে নিজের পায়ে দাঁড়ানোর ব্যবস্থা করার লক্ষ্যেই
ইউনিয়ন তথ্য ও সেবাকেন্দ্র প্রতিষ্ঠা করা হয়েছিল। নিজের পায়ে দাঁড়ানো
শুধু বাংলাদেশেই সীমাবদ্ধ থাকবে না, আমরা আমাদের বেকার যুবকদের জন্য এমন
প্রশিক্ষণের ব্যবস্থা করব, যাতে তাঁরা বিদেশে গিয়েও কর্মসংস্থান করতে
পারে।’ প্রধানমন্ত্রী ডিজিটাল সেন্টার উদ্যোক্তাদের দেশের ‘ডিজিটাল সন’
হিসেবে উল্লেখ করে দেশকে এগিয়ে নিয়ে যেতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের
স্বপ্নের সোনার বাংলা গড়তে আত্মনিয়োগ করতে আহ্বান জানান। স্থানীয় সরকার
বিভাগের সচিব এম মঞ্জুর হোসেনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে স্থানীয়
সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, আওয়ামী লীগ সভানেত্রীর তথ্য
প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়, তথ্য ও যোগাযোগ বিভাগের
প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং ইউএনডিপির কান্ট্রি ডিরেক্টর পাওলিন
তামেসিস বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন।

>>রাজধানীর
জাতীয় প্যারেড গ্রাউন্ডে আজ মঙ্গলবার ডিজিটাল সেন্টার উদ্যোক্তাদের
সম্মেলনে ভাষণ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: ফোকাস বাংলা
Subscribe to:
Posts (Atom)
eKutubdia Special
Recent Posts
Popular Posts
-
পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ ১৯৮২ সালে ক্ষমতা গ্রহনের পরে কক্সবাজারের কুতুবদিয়া দ্বীপের আধ্যাত্বিক সাধক গাউসে মোখতার হযরতুল আল্লামা...
-
কামারুজ্জামানের সঙ্গে দেখা করে বেরিয়ে জেল গেটে স্বজনেরা জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল কামারুজ্জামান বলেছেন, রাষ্ট্রপতির কাছে...
-
কুতুবদিয়ার আবদুল মালেক আল-কুতুবী মুহিউদ্দীন আ’জমী (রাহ.) প্রকাশ ‘কুতুবদিয়ার মালেক শাহ্ হুজুর’ এর দু’দিন ব্যাপী ১৫তম বার্ষিক র্ওস ও ফাত...
-
কুতুবদিয়ায় চুরির উপদ্রপ আশঙ্কাজনক ভাবে বৃদ্ধি পেয়েছে। বিগত এক সপ্তার মধ্যে উপজেলা সদর বড়ঘোপে ৪/৫টি ঘর-দোকান চুরির অভিযোগ পাওয়া গেছে। হাতেনা...
-
কুতুবদিয়ায় লেমশীখালী ষ্টুডেন্ট এসোসিয়েশন‘র উদ্যোগে লেমশীখালী উচ্চ বিদ্যালয় মাঠে বিশিষ্ট ইকোলজিষ্ট ও সামুদ্রিক বিজ্ঞানী মরহুম প্রফেসর ড.মোহ...