Showing posts with label বিদ্যুৎ. Show all posts
Showing posts with label বিদ্যুৎ. Show all posts

Monday, December 15, 2014

সাংবাদিকদের লেখালেখির ফল- কুতুবদিয়ায় আরো একটি জেনারেটর স্থাপন পিডিবির লাপাত্তা বায়ু বিদ্যুত! by হাছান কুতুবী

দীর্ঘ ১৮ মাস বিদ্যুত সরবরাহ বন্ধ ছিলো কুতুবদিয়ায়। এ নিয়ে স্থানীয় সাংবাদিকদের বহু লেখালেখির পর অবশেষে পিডিবি কর্তৃপক্ষ মাত্র ২০০ কেভিএ শক্তিসম্পন্ন আরো একটি পুরাতন জেনারেটর স্থাপন করেছে। ১২ ডিসেম্বর থেকে উপজেলার অফিস পাড়ায় পরীক্ষামূলকভাবে বিদ্যুত সরবরাহ করছে ওই ইঞ্জিন। এদিকে আট বছর গত হলেও এখনো অন্ধকার থেকে আলোর মূখ দেখাতে পারছেনা স্বপ্নের বায়ু বিদ্যুত। প্যান এশিয়া পাওয়ার সার্ভিসেস্ (বায়ুবিদ্যুত) লিমিটেড ওই প্রকল্পের লুলোপ দৃষ্টি দেখিয়ে সরকার থেকে কোটি কোটি টাকার লোন নিয়ে অন্য ব্যবসায় পূজিঁ বিনিয়োগ করছে বলে সচেতন মহল অভিযোগ করেন। বায়ু বিদ্যুত প্রকল্পটি বিগত ২০০৬ সনে স্থাপনের পর থেকে অকার্যকর অবস্থায় পড়ে রয়েছে। ইতোমধ্যে সংস্কারের নামে নাড়াছড়া করে বিদ্যুত সরবরাহের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে সর্বশেষ প্রতারণা করেছে বলে স্থানীয়রা অভিযোগ করেন। ৫০০ কেভিএ উৎপাদন ক্ষমতা সম্পন্ন ক্যামিন্সসহ ৩টি ইঞ্জিন সম্পূর্ণ অকেঝু অবস্থায় পড়ে রয়েছে স্থানীয় বিদ্যুত ভবনে। এ অবস্থায় ‘ডেল’ নামের মাত্র ১৩০ কিলোওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন আরো একটি পুরাতন ইঞ্জিন বসিয়ে কুতুবদিয়াবসীর ‘কাটা ঘাঁতে নুন ছিটা’ দিয়েছে বলে অনেকে ক্ষোভ প্রকাশ করছেন।
বিশেষজ্ঞ মহল জানিয়েছেন, বায়ু, সোলার ও জেনারেটর সিষ্টেমের বিদ্যুত ফাঁকিজুুঁকি, লুকোচুরি আর সরকারী অর্থ লোপাটের ফাঁদ। তাই অতসব বাজে সিষ্টেমে অর্থ ব্যয় না করে বাঁশখালীর ছনুয়া থেকে দ্বীপের উত্তর ধূরুং এলাকা হয়ে (মাত্র এক কি.মিটার কুতুবদিয়া চ্যানেল) সাব ম্যারিন ক্যাবলের সাহায্যে কম খরচে জাতীয় গ্রীডলাইন বিদ্যুতায়ন করলে দেশের সম্পদে পরিণত হতে পারে কুতুবদিয়া। অকেঝু ক্যামিন্স ইঞ্জিন মেরামত (ওভারহলিং) ও লাইন সংস্কার প্রক্রিয়াধীন দাবী করে আগামী এক মাসের মধ্যে বায়ু বিদ্যুত সরবরাহ হবে বলে পুনর্বার প্রতিশ্রুতি ব্যক্ত করেন আবাসিক প্রকৌশলী মো.নুরুল আমিন। বহু চেষ্টা করেও লাপাত্তা হয়ে আছেন বায়ু বিদ্যুত কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক ফজলুর রহমান।

Sunday, November 30, 2014

বায়ু বিদ্যুতের প্রতারণায় জাতীয় গ্রীড থেকে বঞ্চিত কুতুবদিয়াবাসী- পিডিবি ও বায়ু বিদ্যুত কোম্পানীর রশিটানাটানি by হাছান কুতুবী

বিদ্যুত সমস্যা কুতুবদিয়ার মানুষকে আর কতকাল ভোগাবে বিধাতাই জানেন। যতসব আশ্বাস সবই যেন গুড়েবালি। বিদ্যুতের আশা কুতুবদিয়াবাসীর যেন আজন্মই হতাশা। বায়ু, সোলার ও জেনারেটর সিষ্টেম সবই ফাঁকিযুকি ও সরকারী অর্থ লোপাটের ফাঁদ। বিদ্যুত উন্নয়ন বোর্ড (পিডিবি), বে-সরকারী দু’টি কোম্পানী প্যান এশিয়া পাওয়ার সার্ভিসেস্ (বায়ুবিদ্যুত) লিমিটেড ও গ্রীণ হাউজিং এন্ড এনার্জি (মিনিগ্রীড পাওয়ার) লিমিটেড গত অক্টোবরের প্রথম সপ্তাহে বিদ্যুত সরবরাহের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে যার সুবিধা সে-ই নিলো। তাদের প্রতারণাকে কেন্দ্র করে প্রচন্ড ক্ষোভের সৃষ্টি হয়েছে দ্বীপজুড়ে। বিগত ২০০৬ সনে উপজেলায় বায়ু বিদ্যুত স্থাপন হলেও পিডিবির চরম অসহযোগীতার কারণে আলোরমুখ দেখছেনা বলে কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক ফজলুর রহমান সাংবাদিকদের অভিযোগ করেন। সমন্বয় ছাড়া নি¤œমানের মালামাল ব্যবহার করায় বায়ু বিদ্যুতের নিশ্চয়তা নিতে পারছেনা বলে জানিয়েছেন পিডিবি কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান। আবারো ২০০ কিলোওয়াট শক্তিসম্পন্ন একটি জেনারেটর স্থাপনের কথা জানান তিনি। সবক’টি বিদ্যুত কেন্দ্রে সরেজমিনে গেলে দায়িত্বশীল কাউকে পাওয়া যায়নি।
৫০টি টারবাইন, ১০টি ইনভেটরের সাহায্যে দেড় হাজার কিলোওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন উইং ব্যাটারী চালিত বায়ু বিদ্যুত প্যান এশিয়া পাওয়ার সার্ভিসেস লিমিটেড ও ১শ’ কিলোওয়াট মিনিগ্রীড পাওয়ার ষ্টেশন সোলার চালিত গ্রীণ হাউজিং এন্ড এনার্জি লিমিটেড বিদ্যুতের কাজ করছে। বিদ্যুত খাতে কোটি কোটি টাকা ব্যয় করলেও অনিয়ম, অব্যবস্থপনা ও দুর্নীতির কারণে বিদ্যুতের সুফল পাচ্ছেনা কুতুবদিয়ার পৌনে দু’লাখ মানুষ। শুধু বিদ্যুত সমস্যার কারণে যুগের পর যুগ অন্ধকারে থাকায় উন্নয়নে মারাত্মক পিছিয়ে রয়েছে সম্ভাবনাময় দ্বীপটি। বায়ু, সোলার ও জেনারেটর সিষ্টেম ‘মরার ওপর খাঁড়ার ঘাঁ’ হয়ে জাতীয় গ্রীডলাইনের বিদ্যুত সুবিধা থেকে বঞ্চিত করছে দ্বীপবাসীকে।