Showing posts with label Exclusive. Show all posts
Showing posts with label Exclusive. Show all posts
Friday, February 13, 2015
কুতুবদিয়ায় কুতুব শরীফ দরবারে ভয়াবহ আগুন : জেলা প্রশাসকের পরিদর্শন by হাছান কুতুবী
কুতুবদিয়ায়
হযরত মালেকশাহ্ (রাহ.) কুতুব শরীফ দরবারে এক ভয়াবহ অগ্নিকান্ড ঘটেছে।
পাশের বাড়ীর সৌরবিদ্যুতের শর্ট সার্কিট থেকে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি)
রাত ১০টায় সৃষ্ট অগ্নিকান্ডে টিনসেট বিশাল ৭টি বসতবাড়ী, দরবারের অন্দর
মহলের মহিলা মেহমানখানা, এবাদতখানা, খাবারের ঘর ও ২টি মহিলা দোকান সম্পূর্ণ
পুড়ে ছাই হয়ে গেছে। রাত ১২টা পর্যন্ত আগুণ জ্বলতে থাকে। এতে নগদ সাড়ে ৫৭
লাখ টাকা, ২০ভরি স্বর্ণালঙ্কার, দোকান ও বসতবাড়ীর সম্পূর্ণ মালামালসহ
অন্তত: ৩ কোটির অধিক ক্ষয়-ক্ষতির শিকার বলে দরবার পরিচালক শাহজাদা শেখ ফরিদ
(মা.জি.আ.) জানিয়েছেন। তাৎক্ষণিক উপজেলা প্রশাসন, স্থানীয় ও দ্বীপের
প্রত্যন্ত এলাকার হাজার-হাজার মানুষের আপ্রাণ প্রচেষ্টায় আগুণ নিয়ন্ত্রণে
আনতে সক্ষম হওয়ায় বাবাজান কেবলার মাজার, শাহজাদা বৃন্দের বসতবাড়ী, অন্যান্য
ভবন, আগামী ১৮ ও ১৯ ফেব্রুয়ারি অনুষ্টিতব্য ১৫তম বার্ষিক ফাতিহা ও র্ওস’র
জন্য নির্মিত বিশাল অস্থায়ী স্থাপনা অক্ষত রয়েছে বলে তিনি জানান।
ক্ষতিগ্রস্ত হযরত মালেকশাহ্ (রাহ.)’র ভাতিজাগণ হলেন নুরুল আমিন সওদাগর, আবু
তাহের সওদাগর, সামসুল আলম, রুহুল আমিন, নুর মোহাম্মদ, নাছির উদ্দিন, জহির
উদ্দিন, জসিম উদ্দিন, মাঈনুদ্দিন, কলিম উদ্দিন, আবদুর রহমানসহ ২ মহিলা
দোকানী আনছু ও মুকারমা বেগম। এখানে রুহুল আমিনের নগদ ৫০ লাখ ও আবু তাহের ২
লাখ টাকা পুড়ে যাওয়ায় তাদেরকে নির্বাক দেখা গেছে। জেলা প্রশাসক মো.রুহুল
আমিন শুক্রবার সকাল ১০টায় ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের খোঁজ-খবর
নেন এবং জরুরী পুনর্বাসনের আশ্বাস দেন। এ সময় উপজেলা চেয়ারম্যান
এ.টি.এম.নুরুল বশর চৌধূরী, ইউএনও মমিনুর রশিদ, দরবার পরিচালক হযরত শাহজাদা
শেখ ফরিদ (মা.জি.আ.) এন্তেজামিয়া কমিটির মহা-সচিব আলহাজ্ব হুমায়ুন কবির
বাবুল, থানা ওসি এ.এস.থোয়াই, ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবির হায়দার,
কুতুবদিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হাছান কুতুবী, সাবেক ভাইস
চেয়ারম্যান মুহাম্মদ ইদ্রিচ খোন্দকার খোকন, আ.লীগ নেতা সাইফুল আলম,
সাংবাদিক আরিফুল ইসলাম, সমাজসেবক জিয়াউল করিম ঝন্টু, দরবারের অফিস ইনচার্জ
জাহেদুল ইসলামসহ অন্যরা উপস্থিত ছিলেন। অগ্নিকান্ডের ঘটনায় অনুষ্টিতব্য
বার্ষিক ফাতেহায় কোন প্রভাব পড়বেনা বলে জানিয়েছেন এন্তেজামিয়া কমিটির
মহা-সচিব আলহাজ্ব হুমায়ুন কবির বাবুল। এদিকে স্থানীয় দক্ষিণ ধূরুং ইউপি
চেয়ারম্যান আলাউদ্দিন আল-আযাদ ক্ষতিগ্রস্তদের মাঝে ৬শ কেজি চাল, ৩০পিচ
কম্বল, ২০পিচ তেরপাল, ২০পিচ পানির কন্টেইনার ও ২০পিচ মাদুরাসহ শুকনো খাদ্য
বিতরণ করেছেন। এ সময় ভাইস চেয়ারম্যান, লেমশীখালী হাই স্কুলের প্রধান শিক্ষক
আবু ইউছুফ, ইউপি মেম্বার হুমায়ুন কবির বাদশাহ, মোরশেদুল আলম সিকদারসহ
অন্যরা উপস্থিত ছিলেন।
(১৩-ফেব্রুয়ারি)
(১৩-ফেব্রুয়ারি)
Saturday, January 31, 2015
কুতুবদিয়ায় জসিম উদ্দীন হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা by হাছান কুতুবী
দক্ষ
জনগোষ্টি সৃষ্টি না হলে প্রতিযোগিতামূলক পরিস্থিতিতে ঠিকে থাকা সম্ভব
হবেনা। এ জন্য নিয়মিত পড়ালেখার প্রতি অধিক মনযোগী হওয়ার জন্য
শিক্ষক-শিক্ষার্থীদের উদাত্ত আহবান জানিয়েছেন কুতুবদিয়া উপজেলা পরিষদের
চেয়ারম্যান জেলা বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এ.টি.এম.নুরুল বশর
চৌধূরী। কবি জসিম উদ্দীন হাই স্কুলের ২০১৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের
বিদায় সংবর্ধনা-দোয়া মাহফিল, কৃতি শিক্ষার্থীদের পুরুস্কার বিতরণ ও
নবাগতদের বরণ অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিদ্যালয়ের সফল প্রধান শিক্ষক আনিচুর রহমানের সভাপতিত্বে শনিবার অনুষ্টিত
সভায় উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা নুরুচ ছাফা, সরকারী
বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আজিজুল হক, কুতুবদিয়া হাই
স্কুলের প্রবীণ প্রধান শিক্ষক আক্কাস উদ্দিন (ভা.প্রা.), সতরুদ্দীন
হাইস্কুলের প্রধান শিক্ষক শুক্কু আলম আযাদ, লেমশীখালী হাইস্কুলের প্রধান
শিক্ষক আবু ইউছুফ, কুতুবদিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক হাছান
কুতুবী, কুতুবদিয়া হাই স্কুল পরিচালনা কমিটির প্রভাবশালী সদস্য হাজী রেজা
খাঁন, প্রবীণ শিক্ষক সিরাজুল ইসলাম মধু, মুক্তিযোদ্ধা পুলিন বিহারী শীল,
হাজী আখতার কামাল, আবদুল খালেক, মাষ্টার আবু ছৈয়দ, মাষ্টার আমীর উদ্দিন
কুতুবী, মাষ্টার মোস্তাক আহমদসহ বহু গন্যমান্য ব্যক্তি ও অভিভাবকগণ বিশেষ
অতিথি ছিলেন। বিদ্যালয়ের প্রবীণ শিক্ষক আবুল কাশেমের সঞ্চালনায় অনুষ্টিত
সভায় মাষ্টার মোশারফ হোছাইনসহ বিদায়ী ও অধ্যয়নরত শিক্ষার্থীরা এতে বক্তব্য
রাখেন।
(৩১-জানুয়ারী)
(৩১-জানুয়ারী)
Thursday, January 29, 2015
শিক্ষাই দ্বীপবাসীর প্রধান অবলম্বন হতে হবে -কুতুবদিয়া হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা




সহায়-সম্পদ
ও জীবনের ঝুঁকি নিয়ে বসবাস রত দ্বীপের পৌনে দু’লাখ মানুষের জন্য শিক্ষাই
প্রধান অবলম্বন হওয়া দরকার। এ জন্য শিক্ষক-শিক্ষার্থীদের নিয়মিত পড়ালেখার
প্রতি অধিক মনযোগী হতে হবে। দ্বীপটি সমুদ্রে বিলীন হলেও দ্বীপের শিক্ষিত
মানুষ দেশ-বিদেশের যে কোন স্থানে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। কুতুবদিয়া
হাই স্কুলের ২০১৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা-দোয়া মাহফিল ও
নবাগত শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠানে বক্তাগণ এ কথা বলেন। বিদ্যালয় পরিচালনা
কমিটির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান জেলার প্রবীণ আ’লীগ নেতা এড.ফরিদুল ইসলাম চৌধূরীর সভাপতিত্বে স্কুল ময়দানে বুধবার এক বর্নাঢ্য অনুষ্ঠানে
উপজেলা পরিষদের চেয়ারম্যান জেলা বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট
এ.টি.এম.নুরুল বশর চৌধূরী প্রধান অতিথি ছিলেন। এতে উপজেলা নির্বাহী
কর্মকর্তা মমিনুর রশিদ, মহিলা ভাইস চেয়ারম্যান ছৈয়দা মেহেরুন্ নেছা, থানা
অফিসার ইনচার্জ অংসা থোয়াই, বড়ঘোপ ইউপি চেয়ারম্যান শাকের উল্লাহ, প্রবীণ
আ.লীগ নেতা শফিউল আলম, বড়ঘোপ ফাজিল মাদরাসার সহকারী অধ্যাপক হাফেজ মাওলানা
হাছান, সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আজিজুল হক,
কুতুবদিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাছান কুতুবী, জসিম উদ্দিন উচ্চ
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিসুর রহমান, হাজী কবির হোছাইন, হাজী মুহাম্মদ
তাহের, স্কুল পরিচালনা কমিটির সদস্য হাজী রেজা খাঁন, মেম্বার জাহাঙ্গীর
সিকদার, মুহাম্মদ ইসলাম, মৌলভী জাকের আহমদ, সেলিনা আখতার, শ্রীমন্ত দাশসহ
বহু গন্যমান্য ব্যক্তি ও অভিভাবকগণ বিশেষ অতিথি ছিলেন। স্কুলের প্রবীণ
প্রধান শিক্ষক আক্কাস উদ্দিন (ভা.প্রা.) স্বাগত বক্তব্য ও শিক্ষক বদরুল
আনামের সঞ্চালনায় অনুষ্টিত সভায় মাষ্টার মুজিবুর রহমান, মাষ্টার সিরাজুল
ইসলাম মধু, সাবেক শিক্ষক মুহাম্মদ জাকারিয়াসহ অন্যরা এতে বক্তব্য রাখেন।
বিদায়ী ও অধ্যয়নরত শিক্ষার্থীদের মধ্যে মিজবাহ উদ্দিন রিজভী, মুহাম্মদ
ইউনুছ, নাসরিন সোলতানা ও ইয়াসমিন আখতার বক্তব্য রাখেন। পরে এক মনোজ্ঞ
সাংস্কৃতিক অনুষ্টানে শিক্ষার্থীরা বিভিন্ন গান পরিবেশন করেন।
(হাছান কুতুবী, ২৮-জানুয়ারী)
(হাছান কুতুবী, ২৮-জানুয়ারী)
Wednesday, January 28, 2015
কুতুবদিয়ায় কোকোর গায়েবানা জানাযায় শোকার্ত মানুষের ঢল by হাছান কুতুবী


কুতুবদিয়ায়
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর
গায়েবানা জানাযা অনুষ্টিত হয়। মঙ্গলবার উপজেলার বড়ঘোপ ফাজিল মাদরাসা ময়দানে
অনুষ্টিত জানাযায় দ্বীপের প্রত্যন্ত এলাকা থেকে বিএনপি অঙ্গ ও সহযোগী সংঘঠনের নেতা-কর্মীসহ হাজার হাজার মানুষ নামাজে জানাযায় শরীক হয়। নামাজের
পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জেলা বিএনপির
সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এ.টি.এম.নুরুল বশর চৌধূরী, উপজেলা বিএনপির সভাপতি
সাবেক ইউপি চেয়ারম্যান জালাল আহমদ, সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান
মোবারক হোছাইন, সাংগঠনিক সম্পাদক এম.এ.ছালাম কুতুবী, জেলা এিনপির সদস্য
উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মুহাম্মদ ইদ্রিচ খোন্দকার খোকনসহ
অন্যান্য সিনিয়র নেতৃবৃন্দ। এতে উপজেলা বিএনপি নেতা আনোয়ারুল আজিম
ছিদ্দিকী, আলীআকবর ডেইল ইউপি চেয়ারম্যান ফিরোজ খাঁন চৌধুরী, জিয়া পরিষদের
আহবায়ক কুতুবদিয়া কলেজের সহকারী অধ্যাপক দেলোয়ার হোছাইন, বিএনপি নেতা আবু
মুছা কুতুবী, মেম্বার জাফর আলম, নুরুল আবছার, হাজী দিল মোহাম্মদ কোম্পানী,
উত্তর ধুরুং ইউনিয়ন বিএনপির সভাপতি মেম্বার নেজামুদ্দিন, সাধারণ সম্পাদক
সৈয়দ মুহাম্মদ বশির, কৈয়ারবিল ইউনিয়ন বিএনপির সভাপতি মেম্বার শফিউল আলম,
সাধারণ সম্পাদক ফিরোজ খাঁন, আলীআকবর ডেইল ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল
খালেক, সম্পাদক কামাল হোছাইন, বড়ঘোপ ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম,
জয়নাল আবেদীন কোম্পানী, লেমশীখালী বিএনপি নেতা রুহুল কাদের, নাজেমুদ্দিন,
যুবদলের আহবায়ক জসিম উদ্দিন সিকদার, সদস্য সচিব কামরুল হাছান, শ্রমিক দলের
সভাপতি শাহাদত হোছাইন ভট্টু, সাধারণ সম্পাদক আবুল কালাম আযাদ, স্বেচ্ছাসেবক
দলের সভাপতি রেজাউল করিম রাজু, সাধারণ সম্পাদক ইউছুফ নবী, ছাত্রদল নেতা
কাউছার হোছাইন রিপন, সাইফুজ্জামান লিটন, মোশারফ হোছাইন বাপ্পা, এহেচানুল হক
রুবেল, সবুজ, মানিক, সিবু, তারেকসহ বহু সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জানাযায় ইমামতি ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা আবুল কালাম আযাদ।
(হাছান কুতুবী, ২৭-জানুয়ারী)
(হাছান কুতুবী, ২৭-জানুয়ারী)
Thursday, January 8, 2015
ধূরুং ক্যামব্রিয়ান স্কুলের শিক্ষা কার্যক্রম উদ্বোধন by হাছান কুতুবী

শিক্ষার
গুণগতমান পরিবর্তনের ওপেন চ্যালেঞ্জ হিসেবে উপজেলার ধূরুংবাজার সংলগ্ন এক
মনোরম পরিবেশে স্থাপিত ‘ধূরুং ক্যামব্রিয়ান স্কুলের’ শিক্ষা কার্যক্রমের
শুভ যাত্রা শুরু করেছে। স্থানীয় ইউপি চেয়ারম্যান সিরাজদৌল্লাহর সভাপতিত্বে
বুধবার এক বর্নাঢ্য উদ্বোধনী অনুষ্টানে উপজেলা পরিষদের চেয়ারম্যান
এ.টি.এম.নুরুল বশর চৌধূরী প্রধান অতিথি ছিলেন। এতে উপজেলা বিএনপির সভাপতি
সাবেক ইউপি চেয়ারম্যান জালাল আহমদ, ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবির হায়দার,
দক্ষিণ ধূরুং ইউপি চেয়ারম্যান আলাউদ্দীন আল-আযাদ, কুতুবদিয়া প্রেসক্লাবের
সাধারণ সম্পাদক সাংবাদিক হাছান কুতুবী, দু’ প্রবীণ শিক্ষক নজরুল ইসলাম,
মুহাম্মদ আবু বকরসহ এলাকার সর্বস্তরের গন্যমান্য ব্যক্তি ও অভিভাবকগণ বিশেষ
অতিথি ছিলেন। এক লাখ টাকার অনুদান দেয়ার প্রতিশ্রুতি দিয়ে উপযুক্ত শিক্ষক
নিয়োগ করে আধুনিক কারিকুলামে শিক্ষা প্রদানের জন্য স্কুল পরিচালকদের
পরামর্শ দেন অনুষ্টানের প্রধান অতিথি। স্কুলের অন্যতম প্রতিষ্টাতা পরিচালক
মাসুদুল ইসলাম সবুজের সঞ্চালনায় অনুষ্টানে পরিচালক ইনামুল হকসহ অন্যরা
বক্তব্য রাখেন।
(হাছান কুতুবী-০৭-জানুয়ারি)
(হাছান কুতুবী-০৭-জানুয়ারি)
Wednesday, December 24, 2014
কুতুবদিয়ায় কাজের মেয়ে খুন! ৯দিন পর লাশ উদ্ধার -ঘাতক গৃহকত্রীসহ ১ সহযোগি গ্রেপ্তার by হাছান কুতুবী



কক্সবাজারের
কুতুবদিয়ায় কাজের মেয়ে তহমিনা বেগম প্রকাশ ফেরদৌস (১৫) খুনের ৯দিন পর
মঙ্গলবার দুপুর দেড়টায় গর্ত থেকে পলিথিন ও কাঁথা মুড়ানো অর্ধগলিত লাশ
উদ্ধার করেছে থানা পুলিশ। ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে এবং
মামলা প্রক্রিয়াধীন বলে থানা সূত্রে জানা গেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা
মমিনুর রশিদ ও থানা ওসি আলতাফ হোছাইনসহ পুলিশ-আনসার ব্যাটিলিয়ন উদ্ধার
অভিযানে ছিলেন। ২২ ডিসেম্বর গোপন সূত্রে খবর পেয়ে বড়ঘোপ মগডেইলের গিয়াস
উদ্দিনের ঘাতক স্ত্রী নিলুফা আখতার (৪৫) ও তার সহযোগি চকরিয়া উপজেলার
ঢেমুশিয়া ৮নম্বর ওয়ার্ডের শাহাদত হোছাইনের পুত্র বেলাল উদ্দিন (৩০) কে
পুলিশ গ্রেপ্তার করে। ২২ ঘন্টার মধ্যে ঘাতকসহ লাশ উদ্ধারে পুলিশী ভূমিকার
ভূয়শী প্রশংসা করেন ইউএনওসহ স্থানীয়রা। ঘাতকদের স্বীকারুক্তি মতে লাশ
উদ্ধারে বাড়ীর আশ-পাশে ব্যাপক তল্লাশি চালায় পুলিশ। এ ঘটনাকে কেন্দ্র করে
দু’দিন ধরে জনতার প্রচন্ড ভীড়সহ আতংক ছড়িয়ে পড়ে ওই এলাকায়। ঘাতক গৃহকত্রী
১৫ ডিসেম্বর বিকেল ৪টায় ওই কাজের মেয়েকে হত্যা করে রাত ১১টায় বেলাল উদ্দিন ও
স্থানীয় কালু মিয়ার পুত্র ছাবের আহমদ (৩৫) এর সহযোগিতায় পাশের ভরাট
পুকুরের কোণায় মাটির নীচে চাঁপা দিয়ে রাখে বলে থানা পুলিশ জানিয়েছে।
মেয়েটির বাড়ী লেমশীখালী আশা হাজীর পাড়ায় বলে জানা গেলেও তার সঠিক কোন তথ্য
পাওয়া যায়নি। মেয়েটি ওই বাড়ীতে বিগত ১০/১১ বছর ধরে ঝিয়ের কাজ করছিল বলে
স্থানীয় সূত্রে জানা গেছে।
Tuesday, December 23, 2014
কুতুবদিয়ায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক অনুদান


কুতুবদিয়ায়
অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক অনুদান দেয়া হয়েছে। উপজেলা
পরিষদের চেয়ারম্যান এ.টি.এম.নুরুল বশর চৌধূরী মঙ্গলবার সরেজমিন গিয়ে ৫
হাজার করে ৯ পরিবারকে ৪৫ হাজার টাকার চেক বিতরণ করেন। এ সময় উপজেলা
নির্বাহী কর্মকর্তা মমিনুর রশিদ, উপজেলা বিএনপির সভাপতি সাবেক ইউপি
চেয়ারম্যান জালাল আহমদ, সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান মোবারক
হুসেন, মহিলা ভাইস চেয়ারম্যান ছৈয়দা মেহেরুন্ নেছা, প্রেস ক্লাবের সাধারণ
সম্পাদক সাংবাদিক হাছান কুতুবী, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক আওরঙ্গজেব
মাতবর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শুভ্রাত দাশ, ছাত্রলীগের
আহবায়ক সেলিম উদ্দিন লিটন, যুবলীগ নেতা শহীদুল ইসলাম লালা, স্থানীয় ইউপি
চেয়ারম্যানের পিতা ইব্রাহীম খলিল, সতরুদ্দীন হাই স্কুলের প্রধান শিক্ষক
শুক্কুর আলম আজাদ, সহকারী প্রধান শিক্ষক মুহাম্মদ ইউনুছ, উপজেলা যুবদলের
আহবায়ক জসিম উদ্দিন সিকদার, মেম্বার হাবিব উল্লাহ, আবদুর রহমান কালু, উত্তর
ধূরুংয়ের সাবেক ইউপি মেম্বার আলী হোছাইনসহ গন্যমান্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা সদর থেকে প্রায় ১৪ কি.মি.দূর্ঘম এলাকা লেমশীখালী পেয়ারাকাটা গ্রামে
গত ২০ ডিসেম্বর সকাল সাড়ে ১১ টায় এক ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় সাবেক
মেম্বার আবদুল্লাহ আল-মামুন, শফিউল্লাহ, আজিজ উল্লাহ, জাকের হোছাইন, ইউনুছ,
নুর হোছাইন, হুমায়ুন কবির, এনামুল হক ও আনিছুর রহমানের বসতঘর পুড়ে প্রায়
কোটি টাকার ক্ষতির শিকার হন ১০ পরিবার।
Monday, December 15, 2014
সাংবাদিকদের লেখালেখির ফল- কুতুবদিয়ায় আরো একটি জেনারেটর স্থাপন পিডিবির লাপাত্তা বায়ু বিদ্যুত! by হাছান কুতুবী

দীর্ঘ
১৮ মাস বিদ্যুত সরবরাহ বন্ধ ছিলো কুতুবদিয়ায়। এ নিয়ে স্থানীয় সাংবাদিকদের
বহু লেখালেখির পর অবশেষে পিডিবি কর্তৃপক্ষ মাত্র ২০০ কেভিএ শক্তিসম্পন্ন
আরো একটি পুরাতন জেনারেটর স্থাপন করেছে। ১২ ডিসেম্বর থেকে উপজেলার অফিস
পাড়ায় পরীক্ষামূলকভাবে বিদ্যুত সরবরাহ করছে ওই ইঞ্জিন। এদিকে আট বছর গত
হলেও এখনো অন্ধকার থেকে আলোর মূখ দেখাতে পারছেনা স্বপ্নের বায়ু বিদ্যুত।
প্যান এশিয়া পাওয়ার সার্ভিসেস্ (বায়ুবিদ্যুত) লিমিটেড ওই প্রকল্পের লুলোপ
দৃষ্টি দেখিয়ে সরকার থেকে কোটি কোটি টাকার লোন নিয়ে অন্য ব্যবসায় পূজিঁ
বিনিয়োগ করছে বলে সচেতন মহল অভিযোগ করেন। বায়ু বিদ্যুত প্রকল্পটি বিগত
২০০৬ সনে স্থাপনের পর থেকে অকার্যকর অবস্থায় পড়ে রয়েছে। ইতোমধ্যে সংস্কারের
নামে নাড়াছড়া করে বিদ্যুত সরবরাহের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে সর্বশেষ
প্রতারণা করেছে বলে স্থানীয়রা অভিযোগ করেন। ৫০০ কেভিএ উৎপাদন ক্ষমতা
সম্পন্ন ক্যামিন্সসহ ৩টি ইঞ্জিন সম্পূর্ণ অকেঝু অবস্থায় পড়ে রয়েছে স্থানীয়
বিদ্যুত ভবনে। এ অবস্থায় ‘ডেল’ নামের মাত্র ১৩০ কিলোওয়াট উৎপাদন ক্ষমতা
সম্পন্ন আরো একটি পুরাতন ইঞ্জিন বসিয়ে কুতুবদিয়াবসীর ‘কাটা ঘাঁতে নুন ছিটা’
দিয়েছে বলে অনেকে ক্ষোভ প্রকাশ করছেন।
বিশেষজ্ঞ মহল জানিয়েছেন, বায়ু, সোলার ও জেনারেটর সিষ্টেমের বিদ্যুত ফাঁকিজুুঁকি, লুকোচুরি আর সরকারী অর্থ লোপাটের ফাঁদ। তাই অতসব বাজে সিষ্টেমে অর্থ ব্যয় না করে বাঁশখালীর ছনুয়া থেকে দ্বীপের উত্তর ধূরুং এলাকা হয়ে (মাত্র এক কি.মিটার কুতুবদিয়া চ্যানেল) সাব ম্যারিন ক্যাবলের সাহায্যে কম খরচে জাতীয় গ্রীডলাইন বিদ্যুতায়ন করলে দেশের সম্পদে পরিণত হতে পারে কুতুবদিয়া। অকেঝু ক্যামিন্স ইঞ্জিন মেরামত (ওভারহলিং) ও লাইন সংস্কার প্রক্রিয়াধীন দাবী করে আগামী এক মাসের মধ্যে বায়ু বিদ্যুত সরবরাহ হবে বলে পুনর্বার প্রতিশ্রুতি ব্যক্ত করেন আবাসিক প্রকৌশলী মো.নুরুল আমিন। বহু চেষ্টা করেও লাপাত্তা হয়ে আছেন বায়ু বিদ্যুত কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক ফজলুর রহমান।
বিশেষজ্ঞ মহল জানিয়েছেন, বায়ু, সোলার ও জেনারেটর সিষ্টেমের বিদ্যুত ফাঁকিজুুঁকি, লুকোচুরি আর সরকারী অর্থ লোপাটের ফাঁদ। তাই অতসব বাজে সিষ্টেমে অর্থ ব্যয় না করে বাঁশখালীর ছনুয়া থেকে দ্বীপের উত্তর ধূরুং এলাকা হয়ে (মাত্র এক কি.মিটার কুতুবদিয়া চ্যানেল) সাব ম্যারিন ক্যাবলের সাহায্যে কম খরচে জাতীয় গ্রীডলাইন বিদ্যুতায়ন করলে দেশের সম্পদে পরিণত হতে পারে কুতুবদিয়া। অকেঝু ক্যামিন্স ইঞ্জিন মেরামত (ওভারহলিং) ও লাইন সংস্কার প্রক্রিয়াধীন দাবী করে আগামী এক মাসের মধ্যে বায়ু বিদ্যুত সরবরাহ হবে বলে পুনর্বার প্রতিশ্রুতি ব্যক্ত করেন আবাসিক প্রকৌশলী মো.নুরুল আমিন। বহু চেষ্টা করেও লাপাত্তা হয়ে আছেন বায়ু বিদ্যুত কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক ফজলুর রহমান।
Tuesday, December 9, 2014
শিক্ষা ও চাকুরি ক্ষেত্রে সাফল্যের জন্য বেগম রোকেয়া সম্মাননা ক্রেস্ট পেলেন ফ্লাইট ল্যা.কায়ামুল হুদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা মুক্তা by হাছান কুতুবী

কুতুবদিয়ার
ফ্লাইট ল্যা. কায়ামুল হুদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা
শম্শের নেওয়াজ মুক্তা ‘‘বেগম রোকেয়া সম্মাননা ক্রেস্ট’’ পেয়েছেন। শিক্ষা ও
চাকুরি ক্ষেত্রে বিশেষ সাফল্যের স্বীকৃতি হিসেবে তাকে এ সম্মাননা ক্রেস্ট
প্রদান করা হয়। গতকাল ৯ ডিসেম্বর উপজেলা প্রশাসনের আয়োজনে বেগম রোকেয়া দিবস
পালন উপলক্ষ্যে এলজিইডি প্রকৌশলী মুহাম্মদ মুহসিনের সভাপতিত্বে উপজেলা
পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্টিত সভার প্রধান অতিথি মহিলা ভাইস চেয়ারম্যান
ছৈয়দা মেহেরুন্ নেছা শিক্ষিকা মুক্তার হাতে তার সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
মুক্তা চলতি বছর জেলা পর্যায়ে সেরা শিক্ষিকা নির্বাচিত হয়েছেন। চট্টগ্রাম
বিশ্ব বিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগ থেকে অনার্সসহ মাস্টার্স ডিগ্রীধারী
মুক্তা কুতুবদিয়া কলেজের প্রদর্শক শওকতুল ইসলাম সিকদারের সহধর্মিনী।
কুতুবদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রবীণ শিক্ষক আক্কাস উদ্দিন মুক্তার
বাবা। সাফল্যের জন্য তিনি আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করছেন।
Sunday, December 7, 2014
কুতুবদিয়ায় বেড়িবাঁধ পরিদর্শনে পর্যটন সচিব খোরশেদ আলম চৌধুরীর by জেসমিন আখতার


বে-সামরিক
বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব উপজেলার কৃতি সন্তান খোরশেদ আলম
চৌধূরী শনিবার কুতুবদিয়ায় বেড়িবাঁধ পরিদর্শন করেন। স্থানীয়দের সাথে
দ্বীপরক্ষা বাঁধের মারাত্মক দৈন্যদশা নিয়ে খোলামেলা কথা বলেন এবং জরুরী
আর্থ ওয়ার্কের কাজ ঠিকমতো না করলে বিল পাবেনা বলে জানান তিনি। এ ছাড়া বাঁধ
নির্মাণে বরাদ্ধের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেবে বলে স্থানীয়দের আশ্বস্থ করেন
সচিব। উত্তর ধূরুং ও আলী আকবর ডেইল এলাকায় পরিদর্শন কালে ভাইস চেয়ারম্যান
হুমায়ুন হায়দার, ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন আল-আযাদ, থানা ওসি আলতাফ
হোছাইন, আ.লীগ নেতা আহমদ উল্লাহ মাষ্টার, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক
সাংবাদিক হাছান কুতুবী, পাউবোর তত্বাবধায়ক প্রকৌশলী আজিজ মুহাম্মদ চৌধুরী,
উপ-বিভাগীয় প্রকৌশলী তফাজ্জল হোছাইন, মাসুদুর রাব্বী ও ছাত্রলীগ নেতা সেলিম
উদ্দিন লিটনসহ বিভিন্ন স্তরের লোকজন এ সময় উপস্থিত ছিলেন।
Sunday, November 30, 2014
বায়ু বিদ্যুতের প্রতারণায় জাতীয় গ্রীড থেকে বঞ্চিত কুতুবদিয়াবাসী- পিডিবি ও বায়ু বিদ্যুত কোম্পানীর রশিটানাটানি by হাছান কুতুবী




বিদ্যুত
সমস্যা কুতুবদিয়ার মানুষকে আর কতকাল ভোগাবে বিধাতাই জানেন। যতসব আশ্বাস
সবই যেন গুড়েবালি। বিদ্যুতের আশা কুতুবদিয়াবাসীর যেন আজন্মই হতাশা। বায়ু,
সোলার ও জেনারেটর সিষ্টেম সবই ফাঁকিযুকি ও সরকারী অর্থ লোপাটের ফাঁদ।
বিদ্যুত উন্নয়ন বোর্ড (পিডিবি), বে-সরকারী দু’টি কোম্পানী প্যান এশিয়া
পাওয়ার সার্ভিসেস্ (বায়ুবিদ্যুত) লিমিটেড ও গ্রীণ হাউজিং এন্ড এনার্জি
(মিনিগ্রীড পাওয়ার) লিমিটেড গত অক্টোবরের প্রথম সপ্তাহে বিদ্যুত সরবরাহের
মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে যার সুবিধা সে-ই নিলো। তাদের প্রতারণাকে কেন্দ্র
করে প্রচন্ড ক্ষোভের সৃষ্টি হয়েছে দ্বীপজুড়ে। বিগত ২০০৬ সনে উপজেলায় বায়ু
বিদ্যুত স্থাপন হলেও পিডিবির চরম অসহযোগীতার কারণে আলোরমুখ দেখছেনা বলে
কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক ফজলুর রহমান সাংবাদিকদের অভিযোগ করেন।
সমন্বয় ছাড়া নি¤œমানের মালামাল ব্যবহার করায় বায়ু বিদ্যুতের নিশ্চয়তা নিতে
পারছেনা বলে জানিয়েছেন পিডিবি কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর
রহমান। আবারো ২০০ কিলোওয়াট শক্তিসম্পন্ন একটি জেনারেটর স্থাপনের কথা জানান
তিনি। সবক’টি বিদ্যুত কেন্দ্রে সরেজমিনে গেলে দায়িত্বশীল কাউকে পাওয়া
যায়নি।
৫০টি টারবাইন, ১০টি ইনভেটরের সাহায্যে দেড় হাজার কিলোওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন উইং ব্যাটারী চালিত বায়ু বিদ্যুত প্যান এশিয়া পাওয়ার সার্ভিসেস লিমিটেড ও ১শ’ কিলোওয়াট মিনিগ্রীড পাওয়ার ষ্টেশন সোলার চালিত গ্রীণ হাউজিং এন্ড এনার্জি লিমিটেড বিদ্যুতের কাজ করছে। বিদ্যুত খাতে কোটি কোটি টাকা ব্যয় করলেও অনিয়ম, অব্যবস্থপনা ও দুর্নীতির কারণে বিদ্যুতের সুফল পাচ্ছেনা কুতুবদিয়ার পৌনে দু’লাখ মানুষ। শুধু বিদ্যুত সমস্যার কারণে যুগের পর যুগ অন্ধকারে থাকায় উন্নয়নে মারাত্মক পিছিয়ে রয়েছে সম্ভাবনাময় দ্বীপটি। বায়ু, সোলার ও জেনারেটর সিষ্টেম ‘মরার ওপর খাঁড়ার ঘাঁ’ হয়ে জাতীয় গ্রীডলাইনের বিদ্যুত সুবিধা থেকে বঞ্চিত করছে দ্বীপবাসীকে।
৫০টি টারবাইন, ১০টি ইনভেটরের সাহায্যে দেড় হাজার কিলোওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন উইং ব্যাটারী চালিত বায়ু বিদ্যুত প্যান এশিয়া পাওয়ার সার্ভিসেস লিমিটেড ও ১শ’ কিলোওয়াট মিনিগ্রীড পাওয়ার ষ্টেশন সোলার চালিত গ্রীণ হাউজিং এন্ড এনার্জি লিমিটেড বিদ্যুতের কাজ করছে। বিদ্যুত খাতে কোটি কোটি টাকা ব্যয় করলেও অনিয়ম, অব্যবস্থপনা ও দুর্নীতির কারণে বিদ্যুতের সুফল পাচ্ছেনা কুতুবদিয়ার পৌনে দু’লাখ মানুষ। শুধু বিদ্যুত সমস্যার কারণে যুগের পর যুগ অন্ধকারে থাকায় উন্নয়নে মারাত্মক পিছিয়ে রয়েছে সম্ভাবনাময় দ্বীপটি। বায়ু, সোলার ও জেনারেটর সিষ্টেম ‘মরার ওপর খাঁড়ার ঘাঁ’ হয়ে জাতীয় গ্রীডলাইনের বিদ্যুত সুবিধা থেকে বঞ্চিত করছে দ্বীপবাসীকে।
Monday, November 24, 2014
কুতুবদিয়ায় পরিবার পরিকল্পনা বিভাগের কমিউনিটি ইন্টারেকটিভ সভা অনুষ্টিত by হাছান কুতুবী


কুতুবদিয়ায়
নিরাপদ মাতৃত্ব, প্রজনন স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা, মা-শিশু স্বাস্থ্য ও
পুষ্টি বিষয় কমিউনিটি ইন্টারেকটিভ সভায় পরিকল্পিত পরিবার গঠন এবং পসূতি
মা-শিশুর প্রতি অধিক যত্নশীল হওয়ার জন্য গুরুত্বারোপ করা হয়। মা-শিশুর
মৃত্যু হার কমাতে বিষয়ের তাৎপর্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দেয়ার জন্য
উপস্থিত কমিউনিটি লিডারদের প্রতি উদাত্ত আহবান জানানো হয়। ইউএনএফপির
সহযোগীতায় এমসি এইস সার্ভিসেস ইউনিটের আয়োজনে উপজেলা পরিবার পরিকল্পনা
বিভাগ এ সভা বাস্তবায়ন করেছে। বড়ঘোপ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শাকের উল্লাহ
বিএসসির সভাপতিত্বে পরিষদ মিলনায়তনে সোমবার অনুষ্টিত সভায় কক্সবার জেলা
পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক ডা.দীপক তালুকদার প্রধান অতিথি
ছিলেন। সভায় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.শাহাবুদ্দিন ও ইউএনএফপির
কক্সবাজার প্রতিনিধি নজমুল হাসান বিশেষ অতিথি ছিলেন। উপজেলা পরিবার
পরিকল্পনা কর্মকর্তা বিধান কান্তি রুদ্র সভায় স্বাগত বক্তব্য বক্তব্য
রাখেন। লেমশীখালী ইউনিয়ন প.প.পরিদর্শক নাজেম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্টিত
সভায় বড়ঘোপ ফাজিল মাদ্রাসার অধ্যাপক হাফেজ মাওলানা মুহাম্মদ হাছান,
কুতুবদিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক হাছান কুতুবী, কুতুবদিয়া
হাই স্কুলের প্রবীণ শিক্ষক আক্কাস উদ্দিন, শিক্ষিকা জিন্নাত আরা ও মাওলানা
জাফর আলম এতে বক্তব্য রাখেন। অন্যান্যদের মাঝে ইউপি মেম্বার নাছির উদ্দিন,
আবুল কালাম, আখতার উদ্দিন, রেজাউল করিম, সালাউদ্দিন, ফরিদা জাফর, রোকছানা
বেগম ও সেলিনা আখতারসহ প.প.বিভাগের মাঠকর্মীগণ উপস্থিত ছিলেন।
Sunday, November 23, 2014
Friday, November 21, 2014
কক্সবাজার জেলার সেরা চেয়ারম্যানের সম্মাননা অর্জনে কুতুবদিয়ায় দক্ষিণ ধূরুং ইউপি চেয়ারম্যান আজাদ সংবর্ধিত by জেসমিন আখতার


উপজেলার
দক্ষিণ ধূরুং ইউপির সফল চেয়ারম্যান বিএনপি নেতা আলাউদ্দিন আল-আজাদকে
গন-সংবর্ধনা দেয়া হয়েছে। তিনি বাংলাদেশ জাতীয় ব্যক্তিত্ব স্মৃতি পরিষদ
কর্তৃক কক্সবাজার জেলার সফল চেয়ারম্যান ও সমাজসেবক হিসেবে শের-ই-বাংলা
এ.কে.ফজলুল হক সম্মাননা-২০১৪ লাভ করায় স্বত:স্ফূর্তভাবে এলাকাবাসীর
বর্নাঢ্য আয়োজনে তাকে এ বিশাল সংবর্ধনা প্রদান করা হয়। প্রবীণ আলেমেদ্বীন
মাওলানা মোছলেহ্ উদ্দিনের সভাপতিত্বে শুক্রবার ধূরুং হাইস্কুল ময়দানে
অনুষ্টিত সভায় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুহাম্মদ হুমায়ুন কবির
হায়দার প্রধান অতিথি ছিলেন। অনুষ্টানে এলাকার সর্বস্তরে মানুষ সংবর্ধিত
অতিথিকে ফুলের তোড়া দিয়ে বরণ করেন। রাজাখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের
প্রধান শিক্ষক মুহাম্মদ ছলিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্টিত সভায় রাজনীতিক ও
সমাজসেবক মুহাম্মদ তাহের, ধূরুং হাইস্কুলের প্রধান শিক্ষক মোরশেদুল আলম,
সতরুদ্দীন হাইস্কুলের প্রধান শিক্ষক শুক্কুর আলম আজাদ, লেমশীখালী
হাইস্কুলের প্রধান শিক্ষক আবু ইউসুফ, কুতুবদিয়া প্রেস ক্লাবের সাধারণ
সম্পাদক সাংবাদিক হাছান কুতুবী, প্রবীণ শিক্ষক আলহাজ্ব মনিরুজ্জামান,
মাষ্টার ফরিদুল আলম, ধূরুং সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক
সরওয়ার আলম, স্থানীয় ইউনিয়ন আ.লীগের সভাপতি মোতাহের হোছাইন, মাষ্টার জয়নুল
আবেদীন, মাষ্টার আবুল হোছাইন, ইউনিয়ন পরিষদের সকল সদস্য ও এলাকার গন্যমান্য
ব্যক্তিগণ বিশেষ অতিথি ছিলেন। এতে মাষ্টার নুরুল আবছার কুতুবী, মাদ্রাসা
সুপার মাহফুজুর রহমান ও মাষ্টার মোস্তান মাহমুদ বক্তব্য রাখেন। সংবর্ধিত
চেয়ারম্যান কৃতজ্ঞতা প্রকাশ করে তার অর্জিত সম্মাননা এলাকাবাসীর প্রতি
উৎসর্গ করেন। শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্টান পরিবেশিত হয়।
Thursday, November 20, 2014
কৈয়ারবিল ইউনিয়ন পরিষদে ভিজিডির উপকারভোগী মহিলা বাছাই সম্পন্ন by জেসমিন আখতার



উপজেলার
কৈয়ারবিল ইউনিয়ন পরিষদে সবার অংশগ্রহনমূলক এক ব্যতিক্রমধর্মী পদ্ধতিতে
দু’দিন ব্যাপী ভিজিডির উপকারভোগী গরীব, দু:স্থ ও অসহায় মহিলা নির্বাচন
মঙ্গলবার সম্পন্ন হয়েছে। এ উপলক্ষ্যে পরিষদের চেয়ারম্যান আ.লীগ নেতা
মুহাম্মদ আজমগীর মাতবরের সভাপতিত্বে অনুষ্টিত এক সভায় উপজেলা পরিষদের
চেয়ারম্যান এ.টি.এম.নুরুল বশর চৌধূরী প্রধান অতিথি ছিলেন। এতে ইউএনও মমিনুর
রশীদ, ওসি আলতাফ হোছাইন, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক হাছান
কুতুবী, প্রকল্প বাস্তবায়ন অফিসার শুভ্রাত দাশ, সাবেক ইউপি সচিব আলহাজ্ব
সিরাজুল ইসলামসহ এলাকার গন্যমান্যরা বিশেষ অতিথি ছিলেন। বিডিপিসির উপজেলা
কো-অর্ডিনেটর মুহাম্মদ আহাদ আলী মৃধা জুয়েল’র সঞ্চালনায় অনুষ্টিত সভায়
স্থানীয় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ আবুল কাশেম,
প্রধান শিক্ষক জাফর আলম, জয়নাল আবেদীন, মহিলা অধিদপ্তরের জাকির হোছাইন ও
পরিষদের সদস্যগণ এতে বক্তব্য রাখেন। এ কার্যক্রমটি সার্ভিস ইম্প্রুভমেন্ট
থ্রো কালেক্টিভ রেসপন্সিবিলিলিটি (শিকড়) নামক প্রকল্পের অধীনে মানুষের জন্য
ফাইন্ডেশনের সহযোগীতায় এবং বাংলাদেশ ডিজাস্টার প্রিপেয়ার্ডনেস সেন্টার
(বিডিপিসি) বাস্তবায়ন করছে। সীমিত যে কোন সরকারী উন্নয়ন প্রকল্প ও বরাদ্ধ
এভাবে বাস্তবায়ন হলে স্বচ্ছতা ও জবাবদিহীতার পাশাপাশি জনপ্রতিনিধিদের বদনাম
থাকবেনা বলে প্রধান অতিথিসহ বক্তারা মন্তব্য করেন। উল্লেখ্য বাছাইকৃত ১৬৫
জন দু:স্থ মহিলা প্রতি মাসে ৩০ কেজি করে দু’বছর পর্যন্ত খাদ্যশষ্য পাবে।
Sunday, November 16, 2014
কুতুবদিয়ায় বায়তুশ শরফের চক্ষুক্যাম্প উদ্বোধন করলেন এমপি রফিক by হাছান কুতুবী

ধর্মীয়
ও আর্ত মানবতার সেবায় বায়তুশ শরফের প্রতিষ্টাতা হযরত মাওলানা মোহাম্মদ
আব্দুল জব্বার (রহ:) ও পৃষ্টপোষক বাহরুল উলুম মাওলানা কুতুব উদ্দিন
(মা.জি.আ.) জাতি ধর্ম নির্বিশেষে সকলের মাঝে অমর হয়ে থাকবেন। শনিবার
কুতুবদিয়ায় বায়তুশ শরফের চক্ষু চিকিৎসা কার্যক্রম উদ্বোধনকালে
কুতুবদিয়া-মহেশখালীর সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক এ কথা বলেন। বায়তুশ শরফ
মসজিদের উন্নয়নকাজে সহযোগীতার আশ্বাস দেন এমপি। এস.এম.কামাল উদ্দিনের
সভাপতিত্বে বায়তুশ শরফ প্রাঙ্গনে অনুষ্টিত সভায় জেলা আ.লীগের সাবেক সাধারণ
সম্পাদক নজরুল ইসলাম চৌধূরী প্রধান অতিথি ছিলেন। অন্যান্যদের মাঝে উপজেলা
পরিষদের সাবেক চেয়ারম্যান জেলা আ.লীগের প্রভাবশালী নেতা এড.ফরিদুল ইসলাম
চৌধূরী, ইউএনও মমিনুর রশীদ, উপজেলা আ.লীগের সভাপতি ছৈয়দ আহমদ কুতুবী,
সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা নুরুচ ছাফা, সাবেক সাধারণ সম্পাদক মাষ্টার
সেলিম চৌধূরী, সাংগঠনিক সম্পাদক আওরঙ্গজেব মাতবর, মাহবুব আলম মাতবর,
কৈয়ারবিল ইউপি চেয়ারম্যান আজমগীর মাতবর, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক
সাংবাদিক হাছান কুতুবী, কুতুবদিয়া বায়তুশ শরফের হাফেজ মাওলানা মাহমুদুল হক,
আ.লীগ নেতা মুসলিম খাঁনসহ বিশিষ্ট ব্যক্তিগণ এ সময় উপস্থিত ছিলেন। এতে আবু
তৈয়ব ও আলহাজ্ব ডা.দিদারুল ইসলাম বক্তব্য রাখেন। পরে বায়ু বিদ্যুৎ প্রকল্প
পরিদর্শন শেষে বিকালে কুতুবদিয়া ত্যাগ করেন এমপি।
Tuesday, November 4, 2014
উত্তর ধূরুংয়ে ভয়াবহ অগ্নিকান্ডে ১১ ঘর ভস্মিভূত : ক্ষতি দেড় কোটি by হাছান কুতুবী

কুতুবদিয়ায়
এক ভয়াবহ অগ্নিকান্ডে ১১ বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। উপজেলা সদর
থেকে ১৬ কি.মি. দূর্ঘম এলাকা উত্তর ধূরুংয়ের জহিজ্যার পাড়া মিয়া মাতবরের
ফজুবাপের বাড়ীতে সোমবার রাত দেড়টায় সংঘটিত অগ্নিকান্ডে নগদ টাকা,
স্বর্ণালঙ্কার, আসবাবপত্র, জীবন্ত ছাগল, হাঁস-মুরগী ও প্রয়োজনীয় কাগজপত্রসহ
ক্ষয়-ক্ষতির পরিমাণ প্রায় দেড় কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে ক্ষতিগ্রস্ত
পরিবার ও প্রত্যক্ষদর্শিরা জানিয়েছেন। এতে ক্ষতিগ্রস্তরা হলেন মাওলানা
জাকের হোছাইন, আখতার হোছাইন, সাবেক ইউপি মেম্বার নুর মুহাম্মদ, মুহাম্মদ
রিদোয়ান, মাওলানা নুরুল আলম, মাষ্টার নুরুল আমিন, রমিজ আহমদ, নাছির উদ্দিন,
গিয়াস উদ্দিন, আব্বাছ উদ্দিন ও রিনা আখতার।
সরেজমিন গিয়ে দেখা গেছে, বাঁশের বেড়ায় টিনসেট এক বিশাল বাড়ীতে প্রথম ৬ পরিবার ও অপর টিনসেট কাঁচাবাড়ীতে ৫ পরিবার বসবাস করেন। আগুন লাগার ধরণ থেকে কেবা কারা শত্রুতাবসত এ ধব্বংশাত্বক কাজটি করেছে বলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো সাংবাদিকদের জানিয়েছেন। বহু টাকার ফিশিংবোটের জাল, নগদ টাকা, স্বর্ণালঙ্কার পুড়ে যাওয়ায় নির্বাক দেখা গেছে জাকের ও তার ভাই আখতারকে। ইউএনও মমিনুর রশিদ, ভাইস চেয়ারম্যান হুমায়ুন হায়দার, কুতুবদিয়া বাঁচাও আন্দোলনের সভাপতি সাবেক চেয়ারম্যান শাহরিয়ার চৌধূরী, ইউপি চেয়ারম্যান সিরাজদৌল্লাহ, ফিরোজ খাঁন চৌধূরী, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হাছান কুতুবী, আ.লীগ ও বিএনপি নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করে তাৎক্ষণিক প্রয়োজনীয় সাহায্য-সহযোগিতা করেন বলে স্থানিয় মেম্বার নুরুন্ নবী জানিয়েছেন।
সরেজমিন গিয়ে দেখা গেছে, বাঁশের বেড়ায় টিনসেট এক বিশাল বাড়ীতে প্রথম ৬ পরিবার ও অপর টিনসেট কাঁচাবাড়ীতে ৫ পরিবার বসবাস করেন। আগুন লাগার ধরণ থেকে কেবা কারা শত্রুতাবসত এ ধব্বংশাত্বক কাজটি করেছে বলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো সাংবাদিকদের জানিয়েছেন। বহু টাকার ফিশিংবোটের জাল, নগদ টাকা, স্বর্ণালঙ্কার পুড়ে যাওয়ায় নির্বাক দেখা গেছে জাকের ও তার ভাই আখতারকে। ইউএনও মমিনুর রশিদ, ভাইস চেয়ারম্যান হুমায়ুন হায়দার, কুতুবদিয়া বাঁচাও আন্দোলনের সভাপতি সাবেক চেয়ারম্যান শাহরিয়ার চৌধূরী, ইউপি চেয়ারম্যান সিরাজদৌল্লাহ, ফিরোজ খাঁন চৌধূরী, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হাছান কুতুবী, আ.লীগ ও বিএনপি নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করে তাৎক্ষণিক প্রয়োজনীয় সাহায্য-সহযোগিতা করেন বলে স্থানিয় মেম্বার নুরুন্ নবী জানিয়েছেন।
Saturday, November 1, 2014
স্থায়ি প্রতিরক্ষাবাঁধ নির্মাণ অনিশ্চিত! অস্তিত্বের সংকটে দ্বীপ-কুতুবদিয়া by হাছান কুতুবী




কুতুবদিয়ার
চারিদিকে যে ভাবে ভাঙছে সে অনুপাতে উদ্যোগ নেই প্রতিরক্ষাবাঁধ নির্মাণের।
বেড়িবাঁধ নির্মাণে পাউবো, স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও রাজনৈতিক
নেতৃবৃন্দের সমন্বয় না থাকায় বিচ্ছিন্নভাবে প্রতি বছর প্রাপ্ত বরাদ্ধও
অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থাপনার কারণে লোপাট হয়ে যায় সিংহভাগ। ফলে বছরকে
বছর দ্বীপ-রক্ষাবাঁধের বৃহৎ অংশ খোলা অবস্থায় পড়ে রয়েছে। এ অবস্থায়
‘ড্যামিজ পোল্ডার নামে ৫৪ কোটি টাকার একটি প্রস্তাব (ডিপিপি)’ ইতোমধ্যে
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবরে প্রেরণ করেছে পানি উন্নয়ন বোর্ড। কিন্তু কাজের
পিক আওয়ার অতিবাহিত হলেও মন্ত্রণালয় ও একনেক এখনো পর্যন্ত তা অনুমোদন না
দেয়ায় শেষ পর্যন্ত চলতি শুস্ক মৌসুমে স্থায়ি প্রতিরক্ষা বাঁধ নির্মাণ
অনেকটা অনিশ্চিত হয়ে পড়েছে। এ বিষয়ে জরুরীভাবে বরাদ্ধ দেয়া না হলে দেশের
সম্ভাবনাময় কক্সবাজারের দ্বীপ-উপজেলা কুতুবদিয়ার অস্তিত্ব চরম হুমকির মূখে
পড়তে পারে বলে মনে করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরিবেশ বিজ্ঞানী
কুতুবদিয়ার চার কৃতি সন্তান সরকারের সাবেক সচিব আ.ম.ম.নাসির উদ্দীন,
নিউজার্সীর মন্মাউথ্ বিশ্ববিদ্যালয়ের সোস্যাল সাইন্সের প্রফেসর ও সহযোগী
ডিন ড.গোলাম মুহাম্মদ মাতবর, চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফরেষ্ট্রি এন্ড
এনভায়ারমেন্ট সাইন্সের প্রফেসর ড.কামাল হোসাইন এবং জাপানের ওইতা
বিশ্ববিদ্যলয়ের তরুণ গবেষক ড. মুহাম্মদ শাহজাহান কুতুবীসহ আরো অনেকে।
কুতুবদিয়ায় বর্ষার আগে চাষাবাদ ও জনবসতি রক্ষায় অতি ঝুঁকিপূর্ণ এলাকায়
আপতকালিন জরুরী মাটির বাঁধ এবং শুস্ক মৌসুমে স্থায়ি বাঁধের কাজ করতো পাউবো।
কিন্তু গেল বর্ষায় কোন কাজ না হওয়ায় প্রতিরক্ষা বাঁধের বিশাল খোলা অংশ
দিয়ে নিয়মিত সামুদ্রিক নুনা জোয়ারের পানি ওঠা-নামা করায় উত্তর ধূরুংসহ
বিস্তীর্ণ এলাকায় করা যায়নি চাষাবাদ। বসতঘর হারায় কয়েক হাজার মানুষ,
বিধ্বস্ত হয় রাস্তা-ঘাট ও লবণ পানিতে ভর্তি হয়ে আছে সমস্ত পুকুর-জলাশয়। ওসব
এলাকায় বর্তমানে খাদ্য সংকটের পাশাপাশি তীব্র সমস্যা দেখা দিয়েছে পানীয়
জলের।
৪০ বর্গ কি.মি. দ্বীপরক্ষা বাঁধের মধ্যে পাউবো কর্তৃপক্ষ মাত্র ৮কি.মি. অতিঝুঁকিপূর্ণ চিহ্নিত করলেও সরেজমিন পরিদর্শনে দেখা গেছে, উত্তর ধূরুং, দক্ষিণ ধূরুং, কৈয়ারবিল, বড়ঘোপ ও আলী আকবরডেইল এলাকার পশ্চিমে জোয়ার ঠেকানোর মতো বাঁধ নেই এবং দ্বীপের পূর্ব পাশের পুরো এলাকা রয়েছে অরক্ষিত। বেড়িবাঁধ নির্ভর ওসব এলাকার মানুষের নিত্য যাতায়াতে চলছে চরম দূর্ভোগ। এ ছাড়া চর ধূরুং ও কাইছার পাড়া এলাকার প্রায় ৫কি.মি. সম্পূর্ণ ভাঙা অংশে সিসিব্লক দ্বারা স্থায়ি বাঁধ নির্মাণ করা না হলে খুদিয়ারটেকের মতো গোটা উত্তর ধূরুংও সমুদ্র গর্ভে বিলীন হবার আশঙ্কা করছে উন্নয়ন বিশ্লেষক মহল। জলবায়ুর প্রভাবে সমুদ্র পৃষ্টের উচ্চতা বৃদ্ধি পেলেও পাউবো কর্তৃপক্ষের মান্দাতা আমলের ডিজাইনে করা বাঁধে বহু সরকারি অর্থ ব্যয় হলেও ঠেকানো যাচ্ছেনা ভয়াবহ ভাঙন। উন্নয়ন গবেষকরা জানিয়েছেন, সমোপযোগি ডিজাইনে দ্বীপের চারিদিকে মাটির বাঁধের সাথে সিসিব্লকসহ ভিতরে বাইরে দু’স্তরের সবুজ বনায়ন সৃজন করলে একদিকে ভাঙন ঠেকানো সম্ভব অপরদিকে যানবাহন চলাচলের সুবিধা হলে কুতুবদিয়া হতে পারে দেশের আকর্ষণীয় পর্যটন স্পট।
আলীআকবর ডেইল বায়ু বিদ্যুত প্রকল্পের দক্ষিণ পয়েন্টে গত ১১-১২ অর্থ বছরের ১৬ কোটি টাকার ‘প্যাকেজ নম্বর ডব্লিউ ৩-এ- ১১শ’ মিটার সিসিব্লক দ্বারা প্রতিরক্ষাবাঁধের জন্য প্রায় ৫০ হাজার ব্লক তৈরী করলেও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা, বিশ্ব ব্যাঙ্কের কন্সাল্টেন্ট ও ঠিকাদারি সংস্থা মেসার্স আতাউর রহমানের (প্রো.আতিক উদ্দিন চৌধূরী ও রেজাউল করিম) রশিটানাটানির কারণে বাতিল হয়ে যায় কাজের চুক্তিপত্র। ওই ঠিকাদারের তৈরীকরা ব্লকগুলো বর্তমানে পরিত্যক্ত অবস্থায় বিনষ্ট হয়ে যাচ্ছে। বিগত চারবছর ধরে ওই খোলা পয়েন্টে নিয়মিত জোয়ার-ভাটার সৃষ্টি হয়ে তাবালেরচর ও আনিচের ডেইলের প্রায় ১২হাজার হেক্টর ফসলী জমি পরিত্যক্ত হয়ে ক্ষতির শিকার হয়েছে ৪০ হাজার মানুষ। পুন: টেন্ডারে ওই প্যাকেজটি কক্সবাজার উন্নয়ন ইন্টারন্যশনাল পেলেও মামলা সংক্রান্ত জটিলতায় কাজ শুরু করতে পারেনি। জটিলতা কেটে ওঠলে আগামী নবেম্বরের শেষে কাজ শুরু করবে বলে জানিয়েছেন ঠিকাদারী সংস্থাটির লীড পার্টনার আতিকুল ইসলাম সিআইপি। কাইছার পাড়া এলাকায় একই ঠিকাদারের অধীনে ওয়ামিপের আওতায় ৭১ নম্বর পোল্ডারের প্যাকেজ নম্বর-৫-এ-গত ১২-১৩ অর্থ সনের ৮.৭১৫ কি.মি. মাটির বাঁধ ও ৭৫০ মিটার সিসিব্লক দ্বারা প্রতিরক্ষা বাঁধের কাজ যথা সময়ে সম্পন্ন না করায় গেল বর্ষায় গোটা উত্তর ধুরুংবাসী সারা বর্ষা নুনা পানিতে হাবু-ডুবুর শিকার হতে হয়েছে বলে এলাকার ক্ষতিগ্রস্থ মানুষ অভিযোগ করেছেন।
এদিকে বর্ষা শেষে টেন্ডার ছাড়াই ইমার্জেন্সী ওয়ার্কের নামে ৬ প্যাকেজে ৫০ লাখ টাকার মাটির কাজ স্থানীয় আ.লীগ-ছাত্রলীগের নেতা-কর্মীরা ভাগ-ভাটোয়ারা করে নিয়েছে বলে খোদ পাউবো’র উপ-সহকারি প্রকৌশলী এ.টি.এম. মাসুদুর রাব্বী স্বীকার করেন। নামমাত্র কাজ দেখিয়ে তারা সমুদয় টাকা হরিলুটের পায়তারা করছে বলে এলাকাবাসীর অভিযোগে জানা গেছে। দ্বীপবাসীর বাঁচা-মরার প্রশ্নে স্থায়ি প্রতিরক্ষাবাঁধ নির্মাণে সরকারের জরুরী পদক্ষেপ নেয়া উচিত বলে জানিয়েছেন কুতুবদিয়া বাঁচাও আন্দোলনের সভাপতি আ.স.ম.শাহরিয়ার চৌধূরী। মন্ত্রণালয়ের নির্দেশনা পাওয়া গেলে অতি ঝুঁকিপূর্ণ এলাকায় প্রতিরক্ষা বাঁধের কাজ শুরুর কথা জানিয়েছেন পাউবো কক্সবাজার জেলার নির্বাহি প্রকৌশলী শফিকুল হক।
৪০ বর্গ কি.মি. দ্বীপরক্ষা বাঁধের মধ্যে পাউবো কর্তৃপক্ষ মাত্র ৮কি.মি. অতিঝুঁকিপূর্ণ চিহ্নিত করলেও সরেজমিন পরিদর্শনে দেখা গেছে, উত্তর ধূরুং, দক্ষিণ ধূরুং, কৈয়ারবিল, বড়ঘোপ ও আলী আকবরডেইল এলাকার পশ্চিমে জোয়ার ঠেকানোর মতো বাঁধ নেই এবং দ্বীপের পূর্ব পাশের পুরো এলাকা রয়েছে অরক্ষিত। বেড়িবাঁধ নির্ভর ওসব এলাকার মানুষের নিত্য যাতায়াতে চলছে চরম দূর্ভোগ। এ ছাড়া চর ধূরুং ও কাইছার পাড়া এলাকার প্রায় ৫কি.মি. সম্পূর্ণ ভাঙা অংশে সিসিব্লক দ্বারা স্থায়ি বাঁধ নির্মাণ করা না হলে খুদিয়ারটেকের মতো গোটা উত্তর ধূরুংও সমুদ্র গর্ভে বিলীন হবার আশঙ্কা করছে উন্নয়ন বিশ্লেষক মহল। জলবায়ুর প্রভাবে সমুদ্র পৃষ্টের উচ্চতা বৃদ্ধি পেলেও পাউবো কর্তৃপক্ষের মান্দাতা আমলের ডিজাইনে করা বাঁধে বহু সরকারি অর্থ ব্যয় হলেও ঠেকানো যাচ্ছেনা ভয়াবহ ভাঙন। উন্নয়ন গবেষকরা জানিয়েছেন, সমোপযোগি ডিজাইনে দ্বীপের চারিদিকে মাটির বাঁধের সাথে সিসিব্লকসহ ভিতরে বাইরে দু’স্তরের সবুজ বনায়ন সৃজন করলে একদিকে ভাঙন ঠেকানো সম্ভব অপরদিকে যানবাহন চলাচলের সুবিধা হলে কুতুবদিয়া হতে পারে দেশের আকর্ষণীয় পর্যটন স্পট।
আলীআকবর ডেইল বায়ু বিদ্যুত প্রকল্পের দক্ষিণ পয়েন্টে গত ১১-১২ অর্থ বছরের ১৬ কোটি টাকার ‘প্যাকেজ নম্বর ডব্লিউ ৩-এ- ১১শ’ মিটার সিসিব্লক দ্বারা প্রতিরক্ষাবাঁধের জন্য প্রায় ৫০ হাজার ব্লক তৈরী করলেও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা, বিশ্ব ব্যাঙ্কের কন্সাল্টেন্ট ও ঠিকাদারি সংস্থা মেসার্স আতাউর রহমানের (প্রো.আতিক উদ্দিন চৌধূরী ও রেজাউল করিম) রশিটানাটানির কারণে বাতিল হয়ে যায় কাজের চুক্তিপত্র। ওই ঠিকাদারের তৈরীকরা ব্লকগুলো বর্তমানে পরিত্যক্ত অবস্থায় বিনষ্ট হয়ে যাচ্ছে। বিগত চারবছর ধরে ওই খোলা পয়েন্টে নিয়মিত জোয়ার-ভাটার সৃষ্টি হয়ে তাবালেরচর ও আনিচের ডেইলের প্রায় ১২হাজার হেক্টর ফসলী জমি পরিত্যক্ত হয়ে ক্ষতির শিকার হয়েছে ৪০ হাজার মানুষ। পুন: টেন্ডারে ওই প্যাকেজটি কক্সবাজার উন্নয়ন ইন্টারন্যশনাল পেলেও মামলা সংক্রান্ত জটিলতায় কাজ শুরু করতে পারেনি। জটিলতা কেটে ওঠলে আগামী নবেম্বরের শেষে কাজ শুরু করবে বলে জানিয়েছেন ঠিকাদারী সংস্থাটির লীড পার্টনার আতিকুল ইসলাম সিআইপি। কাইছার পাড়া এলাকায় একই ঠিকাদারের অধীনে ওয়ামিপের আওতায় ৭১ নম্বর পোল্ডারের প্যাকেজ নম্বর-৫-এ-গত ১২-১৩ অর্থ সনের ৮.৭১৫ কি.মি. মাটির বাঁধ ও ৭৫০ মিটার সিসিব্লক দ্বারা প্রতিরক্ষা বাঁধের কাজ যথা সময়ে সম্পন্ন না করায় গেল বর্ষায় গোটা উত্তর ধুরুংবাসী সারা বর্ষা নুনা পানিতে হাবু-ডুবুর শিকার হতে হয়েছে বলে এলাকার ক্ষতিগ্রস্থ মানুষ অভিযোগ করেছেন।
এদিকে বর্ষা শেষে টেন্ডার ছাড়াই ইমার্জেন্সী ওয়ার্কের নামে ৬ প্যাকেজে ৫০ লাখ টাকার মাটির কাজ স্থানীয় আ.লীগ-ছাত্রলীগের নেতা-কর্মীরা ভাগ-ভাটোয়ারা করে নিয়েছে বলে খোদ পাউবো’র উপ-সহকারি প্রকৌশলী এ.টি.এম. মাসুদুর রাব্বী স্বীকার করেন। নামমাত্র কাজ দেখিয়ে তারা সমুদয় টাকা হরিলুটের পায়তারা করছে বলে এলাকাবাসীর অভিযোগে জানা গেছে। দ্বীপবাসীর বাঁচা-মরার প্রশ্নে স্থায়ি প্রতিরক্ষাবাঁধ নির্মাণে সরকারের জরুরী পদক্ষেপ নেয়া উচিত বলে জানিয়েছেন কুতুবদিয়া বাঁচাও আন্দোলনের সভাপতি আ.স.ম.শাহরিয়ার চৌধূরী। মন্ত্রণালয়ের নির্দেশনা পাওয়া গেলে অতি ঝুঁকিপূর্ণ এলাকায় প্রতিরক্ষা বাঁধের কাজ শুরুর কথা জানিয়েছেন পাউবো কক্সবাজার জেলার নির্বাহি প্রকৌশলী শফিকুল হক।
Sunday, August 17, 2014
সিসিব্লক’র মাধ্যমে টেকসই বেড়িবাঁধ নির্মাণ করে কক্সবাজারের কুতুবদিয়া ভাঙ্গনের কবল থেকে রক্ষা করা হবে -পানি সম্পদ মন্ত্রী
অবিলম্বে সিসিব্লক’র মাধ্যমে টেকসই বেড়িবাঁধ নির্মাণ করে কক্সবাজারের কুতুবদিয়া ভাঙ্গনের কবল থেকে রক্ষা করা হবে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। মন্ত্রীদ্বয় গতকাল রবিবার উপজেলার উত্তর ধূরুংয়ের কাইছার পাড়া, পশ্চিম-পূর্বচরধূরুং ও আকবরবলীর পাড়া ক্ষতিগ্রস্থবাঁধ এলাকা পরিদর্শনকালে এ কথা বলেন। এ সময় হাজার-হাজার ক্ষতিগ্রস্থ মানুষ দূর্যোগপূর্ন আবহাওয়াকে উপেক্ষা করে তাদের চরম দূর্গতির কথা তুলে ধরেন মন্ত্রীকে। মন্ত্রীর সাথে প্রতিমন্ত্রী নজরুল ইসলাম বীর প্রতীক এমপি, স্থানীয় সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, চকরিয়া-পেকুয়ার এমপি মুহম্মদ ইলিয়াছ, বে-সামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব কুতুবদিয়ার কৃতি সন্তান খোরশেদ আলম চৌধূরী, অতিরিক্ত জেলা প্রশাসক মুহম্মদ জাফর আলম, উপজেলা চেয়ারম্যান নুরুল বশর চৌধূরী, ইউএনও মমিনুর রশিদ, আ’লীগ সভাপতি ছৈয়দ আহমদ কুতুবী, সাধারণ সম্পাদক নুরুচ্ছাফা, পাউবো’র তত্বাবধায়ক প্রকৌশলী কামরুজ্জামান, নির্বাহী প্রকৌশলী শফিকুল হক, বিশ্ব ব্যাঙ্কের উপদেষ্টা আসাদুজ্জামান খান, মুজিবুর রহমান, স্থানীয় ইউপি চেয়ারম্যান শাকের উল্লাহ, আজমগীর মাতবর, আলাউদ্দিন আল-আজাদ, সিরাজদৌল্লাহ, বিশিষ্ট রাজনীতিক আ.ন.ম.শহীদ উদ্দিন ছোটন, আ’লীগ’র সাংগঠনিক সম্পাদক আওরঙ্গজেব মাতবর, আ’লীগ নেতা মনোয়ারুল ইসলাম চৌধূরী মুকুল, যুবীগ সাধারণ সম্পাদক মিজবাহ উদ্দিন ইকো, ্কুতুবদিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাছান কুতুবী, উপজেলা জাপা নেতা জাফর আলম, হাজী আবদুল মোনাফসহ সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
কুতুবদিয়ায় ক্ষতিগ্রস্থবাঁধ পরিদর্শনে পানি সম্পদ মন্ত্রী
১৭-আগষ্ট উত্তর ধূরুংয়ের কাইছার পাড়া, পশ্চিম-পূর্বচরধূরুং ও আকবরবলীর পাড়া ক্ষতিগ্রস্থবাঁধ এলাকা পরিদর্শনে পানি সম্পদ মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। এ সময় হাজার-হাজার ক্ষতিগ্রস্থ মানুষ দূর্যোগপূর্ন আবহাওয়াকে উপেক্ষা করে তাদের চরম দূর্গতির কথা তুলে ধরেন মন্ত্রীকে। মন্ত্রীর সাথে প্রতিমন্ত্রী নজরুল ইসলাম বীর প্রতীক এমপি, স্থানীয় সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, চকরিয়া-পেকুয়ার এমপি মুহম্মদ ইলিয়াছ, বে-সামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব কুতুবদিয়ার কৃতি সন্তান খোরশেদ আলম চৌধূরী, অতিরিক্ত জেলা প্রশাসক মুহম্মদ জাফর আলম, উপজেলা চেয়ারম্যান নুরুল বশর চৌধূরী, ইউএনও মমিনুর রশিদ, আ’লীগ সভাপতি ছৈয়দ আহমদ কুতুবী, সাধারণ সম্পাদক নুরুচ্ছাফা, পাউবো’র তত্বাবধায়ক প্রকৌশলী কামরুজ্জামান, নির্বাহী প্রকৌশলী শফিকুল হক, বিশ্ব ব্যাঙ্কের উপদেষ্টা আসাদুজ্জামান খান, মুজিবুর রহমান, স্থানীয় ইউপি চেয়ারম্যান শাকের উল্লাহ, আজমগীর মাতবর, আলাউদ্দিন আল-আজাদ, সিরাজদৌল্লাহ, বিশিষ্ট রাজনীতিক আ.ন.ম.শহীদ উদ্দিন ছোটন, আ’লীগ’র সাংগঠনিক সম্পাদক আওরঙ্গজেব মাতবর, আ’লীগ নেতা মনোয়ারুল ইসলাম চৌধূরী মুকুল, যুবীগ সাধারণ সম্পাদক মিজবাহ উদ্দিন ইকো, ্কুতুবদিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাছান কুতুবী, উপজেলা জাপা নেতা জাফর আলম, হাজী আবদুল মোনাফসহ সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

Subscribe to:
Posts (Atom)
eKutubdia Special
Recent Posts
Popular Posts
-
পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ ১৯৮২ সালে ক্ষমতা গ্রহনের পরে কক্সবাজারের কুতুবদিয়া দ্বীপের আধ্যাত্বিক সাধক গাউসে মোখতার হযরতুল আল্লামা...
-
কামারুজ্জামানের সঙ্গে দেখা করে বেরিয়ে জেল গেটে স্বজনেরা জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল কামারুজ্জামান বলেছেন, রাষ্ট্রপতির কাছে...
-
কুতুবদিয়ার আবদুল মালেক আল-কুতুবী মুহিউদ্দীন আ’জমী (রাহ.) প্রকাশ ‘কুতুবদিয়ার মালেক শাহ্ হুজুর’ এর দু’দিন ব্যাপী ১৫তম বার্ষিক র্ওস ও ফাত...
-
কুতুবদিয়ায় চুরির উপদ্রপ আশঙ্কাজনক ভাবে বৃদ্ধি পেয়েছে। বিগত এক সপ্তার মধ্যে উপজেলা সদর বড়ঘোপে ৪/৫টি ঘর-দোকান চুরির অভিযোগ পাওয়া গেছে। হাতেনা...
-
কুতুবদিয়ায় লেমশীখালী ষ্টুডেন্ট এসোসিয়েশন‘র উদ্যোগে লেমশীখালী উচ্চ বিদ্যালয় মাঠে বিশিষ্ট ইকোলজিষ্ট ও সামুদ্রিক বিজ্ঞানী মরহুম প্রফেসর ড.মোহ...







