Showing posts with label বড়ঘোপ. Show all posts
Showing posts with label বড়ঘোপ. Show all posts
Wednesday, December 24, 2014
কুতুবদিয়ায় কাজের মেয়ে খুন! ৯দিন পর লাশ উদ্ধার -ঘাতক গৃহকত্রীসহ ১ সহযোগি গ্রেপ্তার by হাছান কুতুবী



কক্সবাজারের
কুতুবদিয়ায় কাজের মেয়ে তহমিনা বেগম প্রকাশ ফেরদৌস (১৫) খুনের ৯দিন পর
মঙ্গলবার দুপুর দেড়টায় গর্ত থেকে পলিথিন ও কাঁথা মুড়ানো অর্ধগলিত লাশ
উদ্ধার করেছে থানা পুলিশ। ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে এবং
মামলা প্রক্রিয়াধীন বলে থানা সূত্রে জানা গেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা
মমিনুর রশিদ ও থানা ওসি আলতাফ হোছাইনসহ পুলিশ-আনসার ব্যাটিলিয়ন উদ্ধার
অভিযানে ছিলেন। ২২ ডিসেম্বর গোপন সূত্রে খবর পেয়ে বড়ঘোপ মগডেইলের গিয়াস
উদ্দিনের ঘাতক স্ত্রী নিলুফা আখতার (৪৫) ও তার সহযোগি চকরিয়া উপজেলার
ঢেমুশিয়া ৮নম্বর ওয়ার্ডের শাহাদত হোছাইনের পুত্র বেলাল উদ্দিন (৩০) কে
পুলিশ গ্রেপ্তার করে। ২২ ঘন্টার মধ্যে ঘাতকসহ লাশ উদ্ধারে পুলিশী ভূমিকার
ভূয়শী প্রশংসা করেন ইউএনওসহ স্থানীয়রা। ঘাতকদের স্বীকারুক্তি মতে লাশ
উদ্ধারে বাড়ীর আশ-পাশে ব্যাপক তল্লাশি চালায় পুলিশ। এ ঘটনাকে কেন্দ্র করে
দু’দিন ধরে জনতার প্রচন্ড ভীড়সহ আতংক ছড়িয়ে পড়ে ওই এলাকায়। ঘাতক গৃহকত্রী
১৫ ডিসেম্বর বিকেল ৪টায় ওই কাজের মেয়েকে হত্যা করে রাত ১১টায় বেলাল উদ্দিন ও
স্থানীয় কালু মিয়ার পুত্র ছাবের আহমদ (৩৫) এর সহযোগিতায় পাশের ভরাট
পুকুরের কোণায় মাটির নীচে চাঁপা দিয়ে রাখে বলে থানা পুলিশ জানিয়েছে।
মেয়েটির বাড়ী লেমশীখালী আশা হাজীর পাড়ায় বলে জানা গেলেও তার সঠিক কোন তথ্য
পাওয়া যায়নি। মেয়েটি ওই বাড়ীতে বিগত ১০/১১ বছর ধরে ঝিয়ের কাজ করছিল বলে
স্থানীয় সূত্রে জানা গেছে।
Thursday, July 10, 2014
খাটের ওপর বসে কি কেউ আত্মহত্যা করে?

খাটের ওপর বসে আত্মহত্যা বিরল ঘটনা। প্যাথটিক দৃশ্যটি দেখে এটি আত্মহত্যা ? না পরিকল্পিত খুন! এনিয়ে মানুষের মাঝে যথেষ্ট জল্পনা-কল্পনার জন্ম দিয়েছে। কুতুবদিয়া ভূমি অফিসের শান্ত-শিষ্ট স্বভাবের কর্মচারি কৈয়ারবিলের হাজী নজির আহমদ প্রকাশ ডবল হাজী’র পুত্র ফরিদুল আলম’ ঝুলন্ত লাশ। গত ১৮জুন এ ঘটনা ঘটে। নিউজটি Kutubi Hasan এর fb>hasankutubi থেকে নেয়া
পুলিশি হয়রানির অভিযোগ- বড়ঘোপে খুনের শিকার ফরিদুল আলম’র বৃদ্ধা মা নুরুজ্জাহানের সংবাদ সম্মেলন by হাছান কুতুবী
উপজেলার ৮০ বছরের বৃদ্ধ মহিলা নুরুজ্জাহান তার পুত্র ফরিদুল আলম খুনের সাথে জড়িত ঘাতকদের বাঁচাতে বিশাল অঙ্কের মিশন নিয়ে কুতুবদিয়া থানা পুলিশ তাকেসহ তার পরিবারের ওপর অমানুষিক নির্যাতনের অভিযোগ করেন। গতকাল শুক্রবার কুতুবদিয়া প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। এ সময় পরিবারের অন্যান্য সদস্যরা তার সাথে উপস্থিত ছিলেন। বড়ঘোপের মৃত হাজী নজির আহমদ প্রকাশ ডবল হাজীর স্ত্রী অভিযোগ করেন আমার নিহত পুত্র ফরিদুল আলম’র সাথে তার স্ত্রী রোকেয়া বেগম ডেজির দাম্পত্য কলহ ছিল। প্রায় সময় তার স্ত্রী ও পুত্র ওয়াহিদুল আলম রিয়াদ আমার পুত্রকে নির্মমভাবে নির্যাতন করত। এরই ধারাবাহিকতায় গত ১৮জুন তারা আমার পুত্রকে পরিকল্পিতভাবে খুন করে গলায় রশি বেঁধে তার শয়ন কক্ষের জানালার সাথে ঝুলিয়ে রেখে আত্মহত্যার প্ররোচনা সৃষ্টির অপপ্রয়াস চালায়। ওইদিন থানা পুলিশ আমার পুত্রকে উদ্ধারকালে উপস্থিত উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা চেয়ারম্যান ও গন্যমান্যরা এটি আত্মহত্যা নয়, পরিকল্পিত খুন বলে মন্তব্য করেন। এ ঘটনায় তিনি পুত্র খুনের দায়ে তার স্ত্রী রোকেয়া বেগম ডেজি ও তার পুত্র ওয়াহিদুল আলম রিয়াদকে আসামী করে থানায় এজাহার দায়ের করেন। কিন্তু থানা পুলিশ তার এ এজারটি গ্রহন না করে তার অপর নাতী তৌহিদুল আলম’র দায়েরকরা সম্পূর্ণ মিথ্যা এজাহারটি মামলা হিসেবে রেকর্ড করেন বলে অভিযোগ করেন। যে মামলায় তাকেসহ তার নিরাপরাধ ব্যবসায়ি পুত্র মাহবুবুল আলম, তার স্ত্রী আয়েশা আখতার, আলমগীর, ইসকান্দার মির্জাকে আসামী করা হয়েছে বলে দাবী করেন। অনতিবিলম্বে ওই জঘন্য মিথ্যা মামলাটি বাতিল করে তার এজাহারটি মামলা হিবেবে রেকর্ড করে আসল খুনিদের বিচারের কাটগড়ায় হাজির করার জন্য পুলিশ প্রশাসনের প্রতি জোর দাবী জানান নুরুজ্জাহান।

Thursday, April 24, 2014
বড়ঘোপ দক্ষিণ মগডেইলে দূর্বৃত্ত’র হাতে মা-ছেলে খুন!
কুতুবদিয়ায় দূর্বৃত্তের হাতে এক শিশুসহ তিন সন্তানের জননী খুন হয়েছেন।বুধবার ২৩ এপ্রিল সকালে কুতুবদিয়া দ্বীপের বড়ঘোপ ইউনিয়নের দক্ষিণ মগডেইল গ্রামের একটি ছোট পুকুর থেকে কবির হোসেনের স্ত্রী ও নুরুজ্জামানের কন্যা জান্নাতুল ফেরদৌস (৩৫) তার পুত্র মোঃ বাপ্পি (২) কে মৃত অবস্থায় এলাকাবাসি উদ্ধার করে। ঘটনাটি স্থানীয় ইউপির সদস্য আবুল কালাম কুতুবদিয়া থানাকে খবর দিলে পুলিশ লাশ দুইটি উদ্ধার পূর্বক সুরতহাল রির্পোট তৈরী করে ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।
এলাকাবাসি ও পুলিশ সূত্রে প্রকাশ, গতকাল বুধবার সকালে ঐ এলাকার সিরাজুল ইসলামের স্ত্রী নুর খাতুন ধান ক্ষেতের মধ্যে মৃত জান্নাতুল ফেরদৌসের বাড়ির পাশে মরিচ ক্ষেতে গেলে ছোট একটি পুকুরে জান্নাতুল ফেরদৌস ও তার পুত্র বাপ্পিকে মৃত অবস্থায় পানিতে ভাসতে দেখে। এ খবর এলাকাবাসীকে খবর দিলে ঘটনাস্থল থেকে মা ও পুত্রকে উদ্ধার করে। স্থানীয় ইউপির সদস্য আবুল কালাম জানান, দূর্বৃত্তরা জান্নাতুল ফেরদৌস ও তার সন্তান বাপ্পিকে হত্যা করতে পারে এমন ধারণা করছে। এদিকে জান্নাতুল ফেরদৌসের গলা টিপে শ্বাসরুদ্ধ করে এবং শরীরে আচড়ের দাগ রয়েছে। জান্নাতুল ফেরদৌস আর স্বামীর সাথে বিবাহের পর থেকে পারিবারিক কলহে দাম্পত্য জীবনে চরম অসান্তি লেগে থাকতো। স্বামীর নির্যাতন সহ্য করতে না পেয়ে গত তিন বছর পূর্বে স্বামী কবির হোসেনের বিরুদ্ধে কুতুবদিয়া আদালতে নারী নির্যাতন মামলা রুজ করলে আদালত তার স্বামী কবির হোসেনকে দুই বছরের সাজা দেয়। এ মামলায় কবির হোসেন গত ১৪ জানুয়ারী থানা পুলিশ কর্তৃক আটক হয়ে বর্তমানে জেল হাজতে আছে। অবশ্য জান্নাতুল ফেরদৌসের প্রথম সন্তান মাহামুদুল ইসলাম (১০) আকিব (৭) দাদার বাড়ি আলী আকবর ডেইল ইউনিয়নের হায়দর বাপের পাড়ার মোঃ পেঠানের বাড়িতে থাকেন। জান্নাতুল ফেরদৌস তৃতীয় সন্তান বাপ্পিকে নিয়ে দক্ষিণ মগডেইল এলাকার ঐ ঘরে বসবাস করত।
এ ব্যাপারে জান্নাতুল ফেরদৌসের বাবা নুরুজ্জামান বাদি হয়ে অজ্ঞাত আসামী করে গতকাল বুধবার কুতুবদিয়া থানায় হত্যা মামলা রুজু করেন। কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম খান জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার পূর্বক হত্যা মামলা রুজু করে ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
Friday, January 3, 2014
কুতুবদিয়ায় চুরির উপদ্রপ আশঙ্কাজনক ভাবে বৃদ্ধি পেয়েছে
কুতুবদিয়ায় চুরির উপদ্রপ আশঙ্কাজনক ভাবে বৃদ্ধি পেয়েছে। বিগত এক সপ্তার মধ্যে উপজেলা সদর বড়ঘোপে ৪/৫টি ঘর-দোকান চুরির অভিযোগ পাওয়া গেছে। হাতেনাতে চোর ধৃত করে জেলে দিলেও চুরির মাত্রা কিছুতেই কমছেনা।
শুক্রবার গভীর রাতে একদল চোর শিঙ্গগর্ত করে বড়ঘোপের রোমাই পাড়ার আজিজুল হক’র পুত্র আবদুল মালেক’র ঘরে হানা দিয়ে নগদ ৯০ হাজার টাকা, সাড়ে ৫ভরি স্বর্ণালঙ্কার ও ফিশিংবোটের মিশিনারী যন্ত্রপাতি নিয়ে গেছে। আশপাশের লোকজন টের পেয়ে স্থানীয় দিদারুল ইসলাম নামের এক চোরকে হাতেনাতে ধৃত করলে পুলিশ গিয়ে তাকে থানায় নিয়ে যায় দাবী করে দু’সপ্তাহ আগেও একই বাড়ীতে চুরি সংঘটিত হয় বলে গৃহকর্তা আবদুল মালেক জানিয়েছেন। বৃহস্পতিবার গভীর রাতে পশ্চিম আমজাখালীর মৃত ছালামত খান’র বসতঘরে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। চোরের দল ঘরের জানালার গ্রিল কেটে আলমিরায় রক্ষিত ৮ভরি স্বর্ণ, ২শ’ তোলা রুপা ও একটি মোবাইল সেট নিয়ে যায়। যার আনুমানিক মূল্য প্রায় ৬লাখ টাকা বলে জানান, সত্তরঊর্ধ গৃহকর্তা বৃদ্ধ মাজেদা বেগম। জানালার গ্রিল কাটা, তালা ভাঙ্গা আলমিরা এবং কাপড়-চোপড় ছিটানো-ছটানোর চিত্র সরেজমিনে গিয়ে দেখা গেছে। এক সপ্তাহ আগেও একই এলাকার প্রতিবেশী বদিউল আলম মাঝির বসতঘর ও বড়ঘোপ বাজারের মেসার্স আলহাজ্ব আল-বেলা ক্লথ ষ্টোরে চুরি সংঘটিত হয়। এ সময় সোহেল নামের এক চোরকে হাতেনাতে ধৃত করে শ্রীঘরে প্রেরণ করা হয় বলে জানা গেছে। এ নিয়ে মামলা ও জিড়ি হয়েছে বলে থানা সূত্রে জানা গেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেন স্থানীয় চেয়ারম্যান আলহাজ্ব শাকের উল্লাহ, মেম্বার নাছির উদ্দিন ও মুহম্মদ হোছাইন প্রকাশ বাদশাহ্ বহদ্দার।
Subscribe to:
Posts (Atom)
eKutubdia Special
Recent Posts
Popular Posts
-
পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ ১৯৮২ সালে ক্ষমতা গ্রহনের পরে কক্সবাজারের কুতুবদিয়া দ্বীপের আধ্যাত্বিক সাধক গাউসে মোখতার হযরতুল আল্লামা...
-
কামারুজ্জামানের সঙ্গে দেখা করে বেরিয়ে জেল গেটে স্বজনেরা জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল কামারুজ্জামান বলেছেন, রাষ্ট্রপতির কাছে...
-
কুতুবদিয়ার আবদুল মালেক আল-কুতুবী মুহিউদ্দীন আ’জমী (রাহ.) প্রকাশ ‘কুতুবদিয়ার মালেক শাহ্ হুজুর’ এর দু’দিন ব্যাপী ১৫তম বার্ষিক র্ওস ও ফাত...
-
কুতুবদিয়ায় চুরির উপদ্রপ আশঙ্কাজনক ভাবে বৃদ্ধি পেয়েছে। বিগত এক সপ্তার মধ্যে উপজেলা সদর বড়ঘোপে ৪/৫টি ঘর-দোকান চুরির অভিযোগ পাওয়া গেছে। হাতেনা...
-
কুতুবদিয়ায় লেমশীখালী ষ্টুডেন্ট এসোসিয়েশন‘র উদ্যোগে লেমশীখালী উচ্চ বিদ্যালয় মাঠে বিশিষ্ট ইকোলজিষ্ট ও সামুদ্রিক বিজ্ঞানী মরহুম প্রফেসর ড.মোহ...