Showing posts with label কক্সবাজার নিউজ ডটকম. Show all posts
Showing posts with label কক্সবাজার নিউজ ডটকম. Show all posts
Monday, April 21, 2014
ধুরুং জীপ ষ্টেশনে জলাবদ্ধতায় ভোগান্তি চরমে by এম.এ মান্নান
কুতুবদিয়া ধুরুং বাজার জীপ ষ্টেশনে ব্যস্ত সড়কে নর্দমার পানিতে স্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। জানবাহন সহ সাধারণ পথচারীদের চলাচল দুষ্কর হয়ে পড়েছে। প্রত্যক্ষদর্শী ভূক্তভোগীরা জানান,উপজেলার অন্যতম ব্যবসা কেন্দ্র ধুরুং বাজার জীপ ষ্টেশন এলাকায় স্থানীয় ধুরুং হাই স্কুল ও ধুরুং স.প্রা.বিদ্যালয়ের নলকুপের পানি নর্দমা দিয়ে ব্যস্ত সড়কে গড়িয়ে পড়ছে প্রতিনিয়ত।

স্থানটি মূলত: নীচু হওয়ায় দু‘টি বিদ্যালয়ের নালা-নর্দমার পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় সড়কের উপর জমা থাকছে ময়লা পানি। এখানে জীপ ও টেক্সী ষ্টেশন ছাড়াও শত শত জানবাহন চলাচল করায় বড় বড় গর্তের সৃষ্টি হয়ে নর্দমার দূর্গন্ধ পানি জমা হয়ে জলাবদ্ধতায় রূপ নিয়েছে। সামান্য বৃষ্টি হলে তো কথাই নেই। হাঁটু পানি জমে যায় সেখানে।এতে যানবাহন সহ পথচারিদের সড়ক পারাপার বন্ধের উপক্রমে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
জীপ ষ্টেশনের দায়িত্বরত লাইনম্যান আহমদ উল্লাহ ,কুতুবদিয়া জীপ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক চালক মো.কেফায়েত উল্লাহ বলেন,বিদ্যালয়ের ড্রেনের পানি গড়িয়ে রাস্তায় জমা হয়ে থাকছে। বর্ষা মওসুমে বৃষ্টি হলেই যাতায়াত বন্ধ হয়ে যায়। বর্তমানে বিদ্যালয়ের নালা দিয়ে আসা ময়লা পানি জমে থাকায় সাধারণ মানুষের চলাচল ছাড়াও যানবাহন ঘোরাতে-ফেরাতে ভোগান্তি বেড়েছে।বিদ্যালয়ের ড্রেনের পানি নিষ্কাশনে বিকল্প ব্যবস্থা নেয়ার দাবি জানান তারা।
ধুরুং হাই স্কুলের প্রধান শিক্ষক মোর্শেদুল আলম বলেন,আগে পাইপ দ্বারা ড্রেনেজ ব্যবস্থাা ছিল। রাস্তায় ভারী যানবাহন চলাচলের ফলে সেটি ফেটে যাওয়ায় নিষ্কাশন বন্ধ রয়েছে। আর্থিক সংকটে নতুন ড্রেনেজ ব্যবস্থা সম্ভব হয়নি।নলকুপের পানি ছাড়াও সেখানে বৃষ্টিতেও জলাবদ্ধতার সৃষ্টি হয়। বিকল্প ড্রেনেজ ব্যবস্থার জন্য তিনি চেষ্টা করছেন বলে জানান।
Sunday, March 23, 2014
বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে কুতুবদিয়ায় ভোট গ্রহণ চলছে: জাল ভোটের অভিযোগে আটক ২, এক কেন্দ্র স্থগিত by ইমাম খাইর
বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে কুতুবদিয়া উপজেলা পরিষদ নির্বচনে ভোট গ্রহণ চলছে। সকাল আটটায় প্রত্যেক ভোটকেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়ে নয়টা পর্যন্ত সুষ্ঠু ভোট গ্রহণ হয়। নয়টার পর থেকে বেশ কয়েকটি ভোট কেন্দ্রে জাল ভোটের অভিযোগ পাওয়া গেছে। এ সময় জোরপূর্বক ব্যালট ছিনিয়ে নিয়ে জাল ভোট প্রদানের অভিযোগে ধুরুং প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে দুই জনকে আটক করা হয়েছে। আটক কৃতরা হলেন ফরিদা ইয়াসমিন ও সায়েম। তাছাড়া জাল ভোটের অভিযোগে লেমশিখালী উচ্চবিদ্যালয় কেন্দ্রে ভোট গ্রহণ সাময়িক স্থগিত করা হয়।

ধুরুং সরকারী প্রাথকিম বিদ্যালয় কেন্দ্রের ৭ নং ওয়ার্ডের ১ নং বোথে নিয়োজিত সহকারী প্রিজাইডিং অফিসার আব্দুল মালেক জানান, ২০/৩০ জনের একদল লোক এসে জোরপূর্বক ৬৬ টি ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে সেখানে সিল মারে। পরে দায়িত্বরত ম্যাজিষ্টেড ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করে।
একইভাবে বেশ কয়েক কেন্দ্রে আনারস ও ঘোড়া প্রতীকের এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেয়ার অভিযোগ পাওয়া গেছে।
নির্বাচন অফিসের তথ্য মতে, উপজেলায় মোট ভোটার ৭৪ হাজার ৬০৭ জন। সেখানে পুরুষ ভোটার ৩৮ হাজার ৫৩৮ ও মহিলা ৩৬ হাজার ০৬৯ জন। মোট ভোট কেন্দ্র সংখ্যা ৩৬ টি। এতে অতিঝুঁকিপূর্ণ চিহ্নিত করা হয়েছে ১৬ ভোট কেন্দ্র। ভোট কক্ষ (বুথ) সংখ্যা ১৭৬।
চতুর্থ দফার এ নির্বাচনে চেয়ারম্যান প্রতিদ্বন্দ্বিতা করছেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি বিএনপির একক প্রার্থী এটিএম নুরুল বশর চৌধুরী (ঘোড়া), মজলুম জনতার মনোনীত প্রার্থী সাবেক ইউপি চেয়ারম্যান উপজেলা জামায়াতের সেক্রেটারী আ স ম শাহরিয়ার চৌধুরী (আনারস), বড়ঘোপ ইউপি চেয়ারম্যান শাকের উল্লাহ (মোটর সাইকেল) ও সাবেক উপজেলা চেয়ারম্যান আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী মন্জুর আলম সিকদার (দোয়াত-কলম)।
ভাইস চেয়ারম্যান প্রার্থীর মধ্যে রয়েছে সাংবাদিক আকবর খাঁন (উড়োজাহাজ), হুমায়ন কবির হায়দার (তালা), জিয়াউল করিম চৌধূরী ঝন্টু (চশমা), কপিল উদ্দিন (টিয়া পাখি) রমিজ আহমদ (টিউবওয়েল), মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী বর্তমান ভাইস চেয়ারম্যান হাছিনা আখতার বিউটি (পদ্মফুল), ছৈয়দা মেহেরুন্ নেছা (ফুটবল), রোকসানা আরা বেগম (প্রজাপতি), নাছিমা আক্তার (হাঁস) ও আজিমুন্ নাহার (কলসী)।
এ দিকে আজকের নির্বাচনকে সুষ্ঠু করার স্বার্থে প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত নৌ-বাহিনী, কোস্টগার্ড, বিজিবি, পুলিশ, আনসার ব্যাটালিয়ান ও আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। ভোট গ্রহণ চলবে বিকাল ৪ টা পর্যন্ত।
Friday, January 17, 2014
জলদস্যুদের উৎপাত: কুতুবদিয়ায় শুঁটকি উৎপাদনে ধস by মুহাম্মদ গিয়াস উদ্দিন @পেকুয়া
কক্সবাজারের কুতুবদিয়ায় চলতি বছর শুঁটকি উৎপাদনে মারাত্মক ধস নেমেছে। শীতের শুঁটকির উৎপাদনের ভরা মওসুমে সাগরে মাছ মিলছেনা আর জলদস্যুদের উৎপাতের কারণ বলে মনে করছে সংশ্লিষ্টরা।

কুতুবদিয়া উপজেলার বেশ কয়েকটি শুঁটকি মহাল সরেজমিন গেলে উৎপাদনে বিপর্যায়ের কথা জানিয়েছেন মৎস্য ব্যবসায়িরা। তারা জানান, আলী আকবর ডেইল,তাবালের চর, স্টীমার ঘাট,বড়ঘোপ সমুদ্র চর,রোমাই পাড়া,কাজির পাড়া,ঘিলাছড়ি,বিন্দা পাড়া,দক্ষিন ধুরুং বাতিঘর পাড়া,উত্তর ধুরুং চুলার পাড়াসহ সৈকত এলাকায় ছোট-বড় অন্তত: ২০০ অস্থায়ী শুঁটকি মহাল গড়ে উঠেছে। এ সব শুঁটকি মহালে মৎস্য শ্রমিক ছাড়াও প্রায় এক হাজার মৎস্য ব্যবসায়ি জড়িত। কার্তিক মাস থেকে ফাল্গুন মাস পর্যন্ত শুঁটকি উৎপাদনে ভরা মওসুম থাকে। মহাল গুলোতে ছুরি, লইট্টা,ফাইস্যা,চিংড়ি,উলা,পোহা প্রভৃতি মাছ ছাড়াও কাঁকড়া,বাসওয়া জাতের অখাদ্য শুকানো হয় পোল্ট্রি খাদ্য হিসেবে। তবে এবার সাগরে মাছ না মেলায় শুঁটকি উৎপাদন প্রায় অর্ধেকে নেমে এসেছে বলে ব্যবসায়িরা জানান।
দ্বীপের বড়ঘোপ সমুদ্র সৈকতের শুঁটকি ব্যবসায়ি মাহমুদুল করিম বলেন,গত বছর শুঁটকি মওসুমে তিনি ৪৭ লক্ষ টাকার শুঁটকি উৎপাদন করেছিলেন। এবছর তার অর্ধেকেও হবেনা । সাগরে মাছ কম। ব্যবসায়ি কোরবান আলী,শফি আলম, সোনা মিয়া প্রমূখ ব্যবসায়িরা এবার মহালের কিলা ভাড়াও প্রদান করতে পারবেনা বলে তিনি জানান। চান মিয়া পাড়ার শুঁটকি ব্যবসায়ি বদি আলম,নুরুল ইসলাম বলেন,সাগরে বড় বড় ট্রলি জাল,বেহেঞ্জি জাল দিয়ে অবাধে পোনা মাছ নিধন করা ও বড় মাছগুলো গভীর সমুদ্রে চলে যাওয়ায় উপকূল মাছ ক্রমশ: কমে যাচ্ছে বলে তারা জানান।যে কারণে অনেকেই শুঁটকি উৎপাদন ব্যবসা ছেড়ে দিচ্ছেন। শুঁটকি মহালে নিয়মিত মাছ না থাকায় কর্মরত শ্রমিকদের বেশির ভাগ বসে দিন কাটছে।
অপরদিকে নাম প্রকাশে অনিচ্ছুক একজন জেলে জানান,সাগরের জাহাজখাড়ী,গুলিদ্দা,মোছখাড়ী প্রভৃতি স্থানে প্রতিনিয়ত জলদস্যুদের উৎপাত বেড়েই চলেছে। গত দু‘সপ্তাহ আগে ৭টি ফিশিং বোট জলদস্যুরা ছিনতাই করে নিয়ে যায়। প্রতিটি বোট থেকে ২০ হাজার টাকা করে মুক্তিপন নিয়ে ছেড়ে দেয়। এর ১৫ দিন আগেও দু‘টি বোট নিয়ে গিয়ে ৪০ হাজার টাকা আদায় করা হয়। ফলে অনেক মৎস্য ব্যবসায়ি সাগরে মাছ শিকার বন্ধ করে দিতে বাধ্য হচ্ছে বলে তিনি জানান। প্রতিবছর বিপুল পরিমাণ অর্থ অর্জিত হয় শুঁটকি উৎপাদন থেকে। সাগরে যদি মাছের আকাল অব্যাহত থাকে এবং জলদস্যুদের দস্যুতা রোধ করা না গেলে শুঁটকি উৎপাদনে বিরাট বিপর্যয় নেমে আসবে বলে বিশিষ্ট বহদ্দারদের অভিমত।
কুতুবদিয়া থানার ওসি জহিরুল ইসলাম জানিয়েছেন, দ্বীপ থেকে জলদস্যুদের নির্মূলে পুলিশ কাজ করছে।
কুতুবদিয়ায় ড.জাফর স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত by এম.এ মান্নান
কুতুবদিয়ায় লেমশীখালী ষ্টুডেন্ট এসোসিয়েশন‘র উদ্যোগে লেমশীখালী উচ্চ বিদ্যালয় মাঠে বিশিষ্ট ইকোলজিষ্ট ও সামুদ্রিক বিজ্ঞানী মরহুম প্রফেসর ড.মোহাম্মদ জাফর‘র স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
একই সাথে স্থানীয় লেমশীখালীতে জেএসসি,জেডিসি ও পিএসসিতে কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা দেয়া হয়। সভায় লেমশীখালী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ শরীফ সভাপতিত্ব করেন।

এতে উপজেলা চেয়ারম্যান এটিএম নুরুল বশর চৌধুরী প্রধান অতিথির বক্তব্য রাখেন। বিশেষ অতিথির মাঝে বক্তব্য রাখেন মরহুম ড. জাফরের ছেলে রাফি মোহাম্মদ ফয়সাল,দক্ষিন ধুরুং ইউপি চেয়ারম্যান আলা উদ্দিন আল আজাদ, কৃষি কর্মকর্তা আতিক উল্লাহ, সমাজ সেবক মোহাম্মদ তাহের, অধ্যক্ষ আবু মুছা, প্রধান শিক্ষক শুকুর আলম আজাদ, প্রেসক্লাব সেক্রেটারী হাছান কুতুবী ও প্রধান শিক্ষক আবু ইউছুফ প্রমূখ।
পরে জেএসসি, জেডিসি ও পিএসসি পরীক্ষায় কৃতিত্বের জন্য ১২৬ জন শিক্ষার্থীর মাঝে পুরুষ্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন মো.ইমতিয়াজ।
উল্লেখ্য, কুতুবদিয়া লেমশীখালীর কৃতি সন্তান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সামুদ্রিক বিজ্ঞানী প্রফেসর ড.মোহাম্মদ জাফর গত বছর ১৩ সেপ্টেম্বর ইন্তেকাল করেন।

এতে উপজেলা চেয়ারম্যান এটিএম নুরুল বশর চৌধুরী প্রধান অতিথির বক্তব্য রাখেন। বিশেষ অতিথির মাঝে বক্তব্য রাখেন মরহুম ড. জাফরের ছেলে রাফি মোহাম্মদ ফয়সাল,দক্ষিন ধুরুং ইউপি চেয়ারম্যান আলা উদ্দিন আল আজাদ, কৃষি কর্মকর্তা আতিক উল্লাহ, সমাজ সেবক মোহাম্মদ তাহের, অধ্যক্ষ আবু মুছা, প্রধান শিক্ষক শুকুর আলম আজাদ, প্রেসক্লাব সেক্রেটারী হাছান কুতুবী ও প্রধান শিক্ষক আবু ইউছুফ প্রমূখ।
পরে জেএসসি, জেডিসি ও পিএসসি পরীক্ষায় কৃতিত্বের জন্য ১২৬ জন শিক্ষার্থীর মাঝে পুরুষ্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন মো.ইমতিয়াজ।
উল্লেখ্য, কুতুবদিয়া লেমশীখালীর কৃতি সন্তান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সামুদ্রিক বিজ্ঞানী প্রফেসর ড.মোহাম্মদ জাফর গত বছর ১৩ সেপ্টেম্বর ইন্তেকাল করেন।
Friday, January 3, 2014
কুতুবদিয়ায় চুরির উপদ্রপ আশঙ্কাজনক ভাবে বৃদ্ধি পেয়েছে
কুতুবদিয়ায় চুরির উপদ্রপ আশঙ্কাজনক ভাবে বৃদ্ধি পেয়েছে। বিগত এক সপ্তার মধ্যে উপজেলা সদর বড়ঘোপে ৪/৫টি ঘর-দোকান চুরির অভিযোগ পাওয়া গেছে। হাতেনাতে চোর ধৃত করে জেলে দিলেও চুরির মাত্রা কিছুতেই কমছেনা।
শুক্রবার গভীর রাতে একদল চোর শিঙ্গগর্ত করে বড়ঘোপের রোমাই পাড়ার আজিজুল হক’র পুত্র আবদুল মালেক’র ঘরে হানা দিয়ে নগদ ৯০ হাজার টাকা, সাড়ে ৫ভরি স্বর্ণালঙ্কার ও ফিশিংবোটের মিশিনারী যন্ত্রপাতি নিয়ে গেছে। আশপাশের লোকজন টের পেয়ে স্থানীয় দিদারুল ইসলাম নামের এক চোরকে হাতেনাতে ধৃত করলে পুলিশ গিয়ে তাকে থানায় নিয়ে যায় দাবী করে দু’সপ্তাহ আগেও একই বাড়ীতে চুরি সংঘটিত হয় বলে গৃহকর্তা আবদুল মালেক জানিয়েছেন। বৃহস্পতিবার গভীর রাতে পশ্চিম আমজাখালীর মৃত ছালামত খান’র বসতঘরে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। চোরের দল ঘরের জানালার গ্রিল কেটে আলমিরায় রক্ষিত ৮ভরি স্বর্ণ, ২শ’ তোলা রুপা ও একটি মোবাইল সেট নিয়ে যায়। যার আনুমানিক মূল্য প্রায় ৬লাখ টাকা বলে জানান, সত্তরঊর্ধ গৃহকর্তা বৃদ্ধ মাজেদা বেগম। জানালার গ্রিল কাটা, তালা ভাঙ্গা আলমিরা এবং কাপড়-চোপড় ছিটানো-ছটানোর চিত্র সরেজমিনে গিয়ে দেখা গেছে। এক সপ্তাহ আগেও একই এলাকার প্রতিবেশী বদিউল আলম মাঝির বসতঘর ও বড়ঘোপ বাজারের মেসার্স আলহাজ্ব আল-বেলা ক্লথ ষ্টোরে চুরি সংঘটিত হয়। এ সময় সোহেল নামের এক চোরকে হাতেনাতে ধৃত করে শ্রীঘরে প্রেরণ করা হয় বলে জানা গেছে। এ নিয়ে মামলা ও জিড়ি হয়েছে বলে থানা সূত্রে জানা গেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেন স্থানীয় চেয়ারম্যান আলহাজ্ব শাকের উল্লাহ, মেম্বার নাছির উদ্দিন ও মুহম্মদ হোছাইন প্রকাশ বাদশাহ্ বহদ্দার।
Subscribe to:
Posts (Atom)
eKutubdia Special
Recent Posts
Popular Posts
-
পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ ১৯৮২ সালে ক্ষমতা গ্রহনের পরে কক্সবাজারের কুতুবদিয়া দ্বীপের আধ্যাত্বিক সাধক গাউসে মোখতার হযরতুল আল্লামা...
-
কামারুজ্জামানের সঙ্গে দেখা করে বেরিয়ে জেল গেটে স্বজনেরা জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল কামারুজ্জামান বলেছেন, রাষ্ট্রপতির কাছে...
-
কুতুবদিয়ার আবদুল মালেক আল-কুতুবী মুহিউদ্দীন আ’জমী (রাহ.) প্রকাশ ‘কুতুবদিয়ার মালেক শাহ্ হুজুর’ এর দু’দিন ব্যাপী ১৫তম বার্ষিক র্ওস ও ফাত...
-
কুতুবদিয়ায় চুরির উপদ্রপ আশঙ্কাজনক ভাবে বৃদ্ধি পেয়েছে। বিগত এক সপ্তার মধ্যে উপজেলা সদর বড়ঘোপে ৪/৫টি ঘর-দোকান চুরির অভিযোগ পাওয়া গেছে। হাতেনা...
-
কুতুবদিয়ায় লেমশীখালী ষ্টুডেন্ট এসোসিয়েশন‘র উদ্যোগে লেমশীখালী উচ্চ বিদ্যালয় মাঠে বিশিষ্ট ইকোলজিষ্ট ও সামুদ্রিক বিজ্ঞানী মরহুম প্রফেসর ড.মোহ...