Showing posts with label শিক্ষা. Show all posts
Showing posts with label শিক্ষা. Show all posts

Saturday, January 31, 2015

কুতুবদিয়ায় জসিম উদ্দীন হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা by হাছান কুতুবী

দক্ষ জনগোষ্টি সৃষ্টি না হলে প্রতিযোগিতামূলক পরিস্থিতিতে ঠিকে থাকা সম্ভব হবেনা। এ জন্য নিয়মিত পড়ালেখার প্রতি অধিক মনযোগী হওয়ার জন্য শিক্ষক-শিক্ষার্থীদের উদাত্ত আহবান জানিয়েছেন কুতুবদিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জেলা বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এ.টি.এম.নুরুল বশর চৌধূরী। কবি জসিম উদ্দীন হাই স্কুলের ২০১৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা-দোয়া মাহফিল, কৃতি শিক্ষার্থীদের পুরুস্কার বিতরণ ও নবাগতদের বরণ অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বিদ্যালয়ের সফল প্রধান শিক্ষক আনিচুর রহমানের সভাপতিত্বে শনিবার অনুষ্টিত সভায় উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা নুরুচ ছাফা, সরকারী বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আজিজুল হক, কুতুবদিয়া হাই স্কুলের প্রবীণ প্রধান শিক্ষক আক্কাস উদ্দিন (ভা.প্রা.), সতরুদ্দীন হাইস্কুলের প্রধান শিক্ষক শুক্কু আলম আযাদ, লেমশীখালী হাইস্কুলের প্রধান শিক্ষক আবু ইউছুফ, কুতুবদিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক হাছান কুতুবী, কুতুবদিয়া হাই স্কুল পরিচালনা কমিটির প্রভাবশালী সদস্য হাজী রেজা খাঁন, প্রবীণ শিক্ষক সিরাজুল ইসলাম মধু, মুক্তিযোদ্ধা পুলিন বিহারী শীল, হাজী আখতার কামাল, আবদুল খালেক, মাষ্টার আবু ছৈয়দ, মাষ্টার আমীর উদ্দিন কুতুবী, মাষ্টার মোস্তাক আহমদসহ বহু গন্যমান্য ব্যক্তি ও অভিভাবকগণ বিশেষ অতিথি ছিলেন। বিদ্যালয়ের প্রবীণ শিক্ষক আবুল কাশেমের সঞ্চালনায় অনুষ্টিত সভায় মাষ্টার মোশারফ হোছাইনসহ বিদায়ী ও অধ্যয়নরত শিক্ষার্থীরা এতে বক্তব্য রাখেন।
(৩১-জানুয়ারী)

Thursday, January 29, 2015

শিক্ষাই দ্বীপবাসীর প্রধান অবলম্বন হতে হবে -কুতুবদিয়া হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা

সহায়-সম্পদ ও জীবনের ঝুঁকি নিয়ে বসবাস রত দ্বীপের পৌনে দু’লাখ মানুষের জন্য শিক্ষাই প্রধান অবলম্বন হওয়া দরকার। এ জন্য শিক্ষক-শিক্ষার্থীদের নিয়মিত পড়ালেখার প্রতি অধিক মনযোগী হতে হবে। দ্বীপটি সমুদ্রে বিলীন হলেও দ্বীপের শিক্ষিত মানুষ দেশ-বিদেশের যে কোন স্থানে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। কুতুবদিয়া হাই স্কুলের ২০১৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা-দোয়া মাহফিল ও নবাগত শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠানে বক্তাগণ এ কথা বলেন। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান জেলার প্রবীণ আ’লীগ নেতা এড.ফরিদুল ইসলাম চৌধূরীর সভাপতিত্বে স্কুল ময়দানে বুধবার এক বর্নাঢ্য অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান জেলা বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এ.টি.এম.নুরুল বশর চৌধূরী প্রধান অতিথি ছিলেন। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মমিনুর রশিদ, মহিলা ভাইস চেয়ারম্যান ছৈয়দা মেহেরুন্ নেছা, থানা অফিসার ইনচার্জ অংসা থোয়াই, বড়ঘোপ ইউপি চেয়ারম্যান শাকের উল্লাহ, প্রবীণ আ.লীগ নেতা শফিউল আলম, বড়ঘোপ ফাজিল মাদরাসার সহকারী অধ্যাপক হাফেজ মাওলানা হাছান, সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আজিজুল হক, কুতুবদিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাছান কুতুবী, জসিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিসুর রহমান, হাজী কবির হোছাইন, হাজী মুহাম্মদ তাহের, স্কুল পরিচালনা কমিটির সদস্য হাজী রেজা খাঁন, মেম্বার জাহাঙ্গীর সিকদার, মুহাম্মদ ইসলাম, মৌলভী জাকের আহমদ, সেলিনা আখতার, শ্রীমন্ত দাশসহ বহু গন্যমান্য ব্যক্তি ও অভিভাবকগণ বিশেষ অতিথি ছিলেন। স্কুলের প্রবীণ প্রধান শিক্ষক আক্কাস উদ্দিন (ভা.প্রা.) স্বাগত বক্তব্য ও শিক্ষক বদরুল আনামের সঞ্চালনায় অনুষ্টিত সভায় মাষ্টার মুজিবুর রহমান, মাষ্টার সিরাজুল ইসলাম মধু, সাবেক শিক্ষক মুহাম্মদ জাকারিয়াসহ অন্যরা এতে বক্তব্য রাখেন। বিদায়ী ও অধ্যয়নরত শিক্ষার্থীদের মধ্যে মিজবাহ উদ্দিন রিজভী, মুহাম্মদ ইউনুছ, নাসরিন সোলতানা ও ইয়াসমিন আখতার বক্তব্য রাখেন। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্টানে শিক্ষার্থীরা বিভিন্ন গান পরিবেশন করেন।
(হাছান কুতুবী, ২৮-জানুয়ারী)

Tuesday, January 20, 2015

কুতুবদিয়া শিক্ষক-কর্মচারী ক্রেডিট ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা অনুষ্টিত

কুতুবদিয়া শিক্ষক-কর্মচারী ক্রেডিট ইউনিয়নের বার্ষিক সাধারণ সভায় অনুষ্টিত র‌্যাফেল ড্রতে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দিচ্ছেন চেয়ারম্যান এম.এম.হাছান কুতুবী

Thursday, January 8, 2015

ধূরুং ক্যামব্রিয়ান স্কুলের শিক্ষা কার্যক্রম উদ্বোধন by হাছান কুতুবী

শিক্ষার গুণগতমান পরিবর্তনের ওপেন চ্যালেঞ্জ হিসেবে উপজেলার ধূরুংবাজার সংলগ্ন এক মনোরম পরিবেশে স্থাপিত ‘ধূরুং ক্যামব্রিয়ান স্কুলের’ শিক্ষা কার্যক্রমের শুভ যাত্রা শুরু করেছে। স্থানীয় ইউপি চেয়ারম্যান সিরাজদৌল্লাহর সভাপতিত্বে বুধবার এক বর্নাঢ্য উদ্বোধনী অনুষ্টানে উপজেলা পরিষদের চেয়ারম্যান এ.টি.এম.নুরুল বশর চৌধূরী প্রধান অতিথি ছিলেন। এতে উপজেলা বিএনপির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান জালাল আহমদ, ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবির হায়দার, দক্ষিণ ধূরুং ইউপি চেয়ারম্যান আলাউদ্দীন আল-আযাদ, কুতুবদিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক হাছান কুতুবী, দু’ প্রবীণ শিক্ষক নজরুল ইসলাম, মুহাম্মদ আবু বকরসহ এলাকার সর্বস্তরের গন্যমান্য ব্যক্তি ও অভিভাবকগণ বিশেষ অতিথি ছিলেন। এক লাখ টাকার অনুদান দেয়ার প্রতিশ্রুতি দিয়ে উপযুক্ত শিক্ষক নিয়োগ করে আধুনিক কারিকুলামে শিক্ষা প্রদানের জন্য স্কুল পরিচালকদের পরামর্শ দেন অনুষ্টানের প্রধান অতিথি। স্কুলের অন্যতম প্রতিষ্টাতা পরিচালক মাসুদুল ইসলাম সবুজের সঞ্চালনায় অনুষ্টানে পরিচালক ইনামুল হকসহ অন্যরা বক্তব্য রাখেন।
(হাছান কুতুবী-০৭-জানুয়ারি)

Tuesday, December 9, 2014

শিক্ষা ও চাকুরি ক্ষেত্রে সাফল্যের জন্য বেগম রোকেয়া সম্মাননা ক্রেস্ট পেলেন ফ্লাইট ল্যা.কায়ামুল হুদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা মুক্তা by হাছান কুতুবী

কুতুবদিয়ার ফ্লাইট ল্যা. কায়ামুল হুদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা শম্শের নেওয়াজ মুক্তা ‘‘বেগম রোকেয়া সম্মাননা ক্রেস্ট’’ পেয়েছেন। শিক্ষা ও চাকুরি ক্ষেত্রে বিশেষ সাফল্যের স্বীকৃতি হিসেবে তাকে এ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। গতকাল ৯ ডিসেম্বর উপজেলা প্রশাসনের আয়োজনে বেগম রোকেয়া দিবস পালন উপলক্ষ্যে এলজিইডি প্রকৌশলী মুহাম্মদ মুহসিনের সভাপতিত্বে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্টিত সভার প্রধান অতিথি মহিলা ভাইস চেয়ারম্যান ছৈয়দা মেহেরুন্ নেছা শিক্ষিকা মুক্তার হাতে তার সম্মাননা ক্রেস্ট তুলে দেন। মুক্তা চলতি বছর জেলা পর্যায়ে সেরা শিক্ষিকা নির্বাচিত হয়েছেন। চট্টগ্রাম বিশ্ব বিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগ থেকে অনার্সসহ মাস্টার্স ডিগ্রীধারী মুক্তা কুতুবদিয়া কলেজের প্রদর্শক শওকতুল ইসলাম সিকদারের সহধর্মিনী। কুতুবদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রবীণ শিক্ষক আক্কাস উদ্দিন মুক্তার বাবা। সাফল্যের জন্য তিনি আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করছেন।

Friday, October 3, 2014

কুতুবদিয়া উপজেলার শমসের নেওয়াজ কক্সবাজার জেলার শ্রেষ্ঠ শিক্ষক

কক্সবাজার জেলায় প্রাথমিক বিদ্যালয়ের শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন কুতুবদিয়া উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নের ফ্লাইট লে কাইমুল হুদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শমসের নেওয়াজ। গত ২৩ সেপ্টেম্বর জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় ২০১৪ সালের জন্য তাঁকে শ্রেষ্ঠ শিক্ষিকা নির্বাচিত করা হয়। শমসের নেওয়াজ শিক্ষকতার পাশাপাশি নানা সমাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন। তিনি ঢাকায় অনুষ্ঠিত জাতীয় শিক্ষায় সপ্তাহ-২০০৯ বর্ষে শিক্ষক পর্যায়ে নজরুল ও লোকসংগীতে অংশ নিয়ে প্রথম স্থান লাভ করেন। ২০০২ সালে জেলায় শ্রেষ্ঠ গালর্স গাইড নির্বাচিত হন। — নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার

Thursday, April 17, 2014

ধুরুং স্কুল কাম সাইক্লোন শেল্টার‘র নির্মাণ কাজ অর্থাভাবে বন্ধ

কুতুবদিয়ায় অর্থের অভাবে ধুরুং স্কুল কাম সাইক্লোন শেল্টার‘র নির্মাণ কাজ বন্ধ হয়ে আছে। এক কোটি ১৭ লক্ষ টাকা ব্যয়ে জেলা শিক্ষ প্রকৌশল অধিদপ্তর এটি বাস্তবায়ন করছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।ধুরুং হাই স্কুল সুত্র জানায়,ধুরুং হাই স্কুল ষ্টেডিয়াম সংলগ্ন স্থানে গত বছরের(২০১৩) অক্টোবরে স্কুল কাম সাইক্লোন শেল্টারের নির্মাণ কাজ শুরু করা হয়। নির্মাণ কাজের প্রায় ৬৫ ভাগ শেষ হলেও গত দেড় মাস যাবৎ নির্মাণ কাজ বন্ধ রেখেছেন সংশ্লিষ্ট ঠিকাদার।যে কারণে নির্দিষ্ট সময়ে স্কুল কাম সাইক্লোন শেল্টারটি নির্মাণ শেষ হবে কিনা সংশয় প্রকাশ করছেন অনেকে। ধুরুং হাই স্কুলের প্রধান শিক্ষক মোর্শেদুল আলম বলেন,শেল্টার নির্মাণ কাজ বন্ধ রয়েছে প্রায় দু‘মাস ধরে।বিদ্যালয়ে বর্তমানে ছাত্র-ছাত্রীর সংখ্যা বেড়ে যাওয়ায় কক্ষের সংকুলান হচ্ছেনা। স্কুল কাম সাইক্লোন শেল্টারটি দ্রুত নির্মাণ হলে এ সমস্যা দূর হতো।উর্ধতন কর্তৃপক্ষ এ ব্যাপারে প্রযোজনীয় পদক্ষেপ নেয়ার দাবি জানান তিনি।

শেল্টারটি নির্মাণে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স খোরর্শেদ আলম‘র স্বত্বাধিকারি খোরশেদ আলম বলেন,ধুরুং স্কুল কাম সাইক্লোন শেল্টার নির্মার্ণ কাজ প্রায় ৭০ ভাগ শেষ হয়েছে। ৭৬ লক্ষ টাকা তিনি ইতিমধ্যে খরচ করেছেন। বিল পেয়েছেন মাত্র ১২ লক্ষ টাকা। আর্থিক সমস্যায় কাজ আপাতত: বন্ধ রাখতে হয়েছে। তবে জুনের আগেই আবার তিনি কাজ শুরু করবেন বলে জানান।

জেলা নির্বাহি প্রকৌশলী(শিক্ষা) সমীর কুমার রজক দাস ধুরুং স্কুল কাম সাইক্লোন শেল্টার নির্মাণ প্রকল্প বাস্তবায়নে আর্থিক সমস্যার কথা স্বীকার করে বলেন,ঠিকাদারি প্রতিষ্ঠান কাজের অগ্রগতি হিসেবে প্রয়োজনীয় অর্থ পাননি এটা ঠিক। ২০ থেকে ২৫ লক্ষ টাকার বিল বকেয়া হয়েছে। ঠিকাদারের বকেয়ার পরিমাণ প্রায় অর্ধ কোটি-এটা ঠিক নয় বলে তিনি মন্তব্য করেন। তবে আগামী জুনের আগেই বরাদ্ধ পাবেন বলে আশা করছেন। যত দ্রুত সম্ভব নির্মাণ কাজ শুরু করে নিদিষ্ট সময়ের মধ্যেই কাজ শেষ হবে বলে জানান।

Tuesday, February 18, 2014

কুতুবদিয়া সরকারি বালিকা স্কুল নামেই শুধু সরকারি!

অবহেলিত দ্বীপের একমাত্র সরকারি স্কুল কুতুবদিয়া বালিকা উচ্চ বিদ্যালয়। প্রতিষ্ঠিত হয় ১৯৬৮ সালে এবং জাতীয়করণ হয় ১৯৮৫ সালে। বর্তমানে  ১২টি শিক্ষকের পদের মধ্যে ৫টি পদ এবং অফিস সহকারিসহ ৬ জন কর্মচারীর মধ্যে ৩টি পদ খালি রয়েছে। শিক্ষকদের জন্য নেই কোন আবাসিক ভবন।
ক্লাসও চলছে পরিত্যক্ত দু’টি ঝুঁকিপূর্ণ ভবনে। এছাড়াও ৩৫০ জন ছাত্রীর যথাযথ শিক্ষাব্যবস্থা নিশ্চিতে প্রধান শিক্ষক, সহকারি প্রধান শিক্ষক, ইংরেজী, সমাজ বিজ্ঞান, গণিত ও অফিস সহকারীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদগুলো খালি হয়ে আছে দীর্ঘদিন ধরে। এত সংকটেও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আজিজুল হকের অক্লান্ত পরিশ্রমে শতভাগ পাশের ধারা অব্যাহত রেখেছে শিক্ষার্থীরা। ।

বেশ কিছুদিন আগে নিয়ম-নীতি লঙ্ঘন করে পর পর ৪ জন শিক্ষক বিএড কোর্সে চলে গেছেন উর্ধ্বতন কর্তৃপক্ষকে ম্যানেজ করে। ঠিক একইভাবে এখন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর চট্টগ্রামের উপ-পরিচালককে ম্যানেজ করে দুজন শিক্ষকের বদলির অর্ডার করানো হয়েছে বলে বিশ্বস্ত সূত্রে জানা যায়।

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের সুপারিশ ছাড়াই বদলির আবেদন করা হয়েছিল বলে সম্ভাব্য বদলী হওয়া একজন শিক্ষক নিজেই স্বীকার করেছেন। শিক্ষক সংকটে অবশিষ্টদের বদলির খবরে একাধিক অভিভাবক ক্ষোভ প্রকাশ করেন। সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে সরকারের সুনজর না থাকায় অনিয়ম-দুর্নীতির সুযোগে শিক্ষার্থীদের জীবন ধ্বংসের পথে বলে অভিভাবকদের অভিযোগ। শিক্ষক না থাকায় ক্লাসের ফাঁকে স্কুলটির একাধিক ছাত্রী জানায়, শিক্ষক না থাকায় প্রতিদিন মাত্র ৪টি ক্লাস হয়। এদিকে সদ্যসমাপ্ত এসএসসি পরীক্ষায় এই স্কুলের ৫৩ জন পরীক্ষার্থীর ফল আশানুরূপ হবে না বলে মন্তব্য করেছেন অভিভাবক ও সচেতনমহল।